প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 13 Mar 2026, 9:02 PM
মার্কিন হামলায় নিহত ৮৪ ইরানি নাবিকের মরদেহ ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা
এফএনএস বিদেশ
মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যাওয়া একটি ইরানি ফ্রিগেটের ৮৪ নাবিকের মরদেহ গতকাল শুক্রবার ফেরত পাঠাচ্ছে শ্রীলঙ্কা। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলের কাছে ইরানি যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনা’-তে টর্পেডো হামলা চালানো হয়। এতে ওই জাহাজের নাবিকরা নিহত হন। ওই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে পড়ে। কলম্বো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তুশারা রদ্রিগে এএফপিকে বলেন, ‘সব ধরনের অভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মরদেহ নিতে ইরান একটি চার্টার্ড বিমান পাঠাচ্ছে।’ তিনি আরও জানান, আমাদের নৌবাহিনী যে ৩২ জন নাবিককে উদ্ধার করেছেন, তারা শ্রীলঙ্কাতেই দেশেই থাকবেন। কর্মকর্তারা জানান, সংরক্ষিত মরদেহগুলো সিল করা বাক্সে করে দক্ষিণ শ্রীলঙ্কার মাত্তালা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঠানো হবে। এক কর্মকর্তা এএফপিকে আরও জানান, গতকাল শুক্রবার বিকেলে প্রথম দফায় ৪৬টি মরদেহ বিমানবন্দরে পৌঁছেছে এবং ইরানের চার্টার্ড কার্গো বিমানের অপেক্ষায় রাখা হয়েছে। ভারত মহাসাগর থেকে উদ্ধার করা মরদেহগুলো রাজধানী কলম্বো থেকে ১১৫ কিলোমিটার দক্ষিণে গালে শহরের কারাপিটিয়া হাসপাতালে নেওয়া হয়। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে। পরে স্থানীয় এক ম্যাজিস্ট্রেট মরদেহগুলো কলম্বোতে অবস্থিত ইরান দূতাবাসের কাছে হস্তান্তরের নির্দেশ দেন, যাতে স্বজনদের কাছে পাঠানো যায়। যদিও এ বিষয়ে যোগাযোগ করা হলে ইরান দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
মাহফুজ নান্টু কুমিল্লাঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় যাত...
বা্ইউস্টে পাঁচ দিনব্যাপী স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ইঅওটঝঞ)-এর ডিপার্টমেন্ট অব ব...
কুমিল্লয় সৎ ভাই থেকে জমি উদ্ধার প্রতিবন্ধী বোন ইতি রানীকে বু...
কুমিল্লা নগরীর ৩নং ওয়ার্ড কালিয়াজুরী শীলবাড়ির বাসিন্দা মৃত গোপাল চন্দ্র শীল এর শারীরিক প্রতিবন্ধী সন...
জামায়াত মানুষের মনে ভয় ডুকিয়ে ফায়দা লুটার চেষ্টা করছে -বিএনপ...
এমরান হোসেন বাপ্পিবিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এড. রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াত মানুষের মনে ভয় ডুক...
বাঙ্গরায় গণপিটুনিতে আওয়ামীলীগ নেতা নিহত
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানা এলাকায় লুকিয়ে স্ত্রী-সন্তানকে দেখতে এসেছিলেন আনো...
রাষ্ট্রপতির সঙ্গে কুমিল্লা-৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরীর সৌ...
আয়েশা আক্তারবাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ক...