প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 13 Mar 2026, 9:03 PM
প্রথম বাংলাদেশি হিসেবে দ্য হানড্রেডে যাচ্ছেন মোস্তাফিজ
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের দ্য হানড্রেডে দল পেলেন মোস্তাফিজুর রহমান। ১ লাখ পাউন্ড তথা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৬৪ লাখ টাকায় তাকে নিলাম দলে ভিড়িয়েছে বার্মিংহাম ফিনিক্স। এবারের নিলামে মোস্তাফিজ ছাড়াও বাংলাদেশিদের মধ্যে ছিলেন লেগ স্পিনার রিশাদ হোসেন। বিগ ব্যাশে দুর্দান্ত পারফর্ম করা এই লেগির প্রতি অবশ্য আগ্রহ দেখায়নি হানড্রেডের কোনো দলই। থেকেছেন অবিক্রিত। বরাবরই ফ্র্যাঞ্চাইজি লিগে মোস্তাফিজকে ঘিরে বিশেষ চাহিদা নজরে আসে দলগুলোর। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া ফিজ ২০১৬ সালে আইপিএল দিয়ে বিদেশি লিগে নিজের যাত্রা শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সবশেষ আইপিএলের নিলামে তাকে নিয়ে হয়েছে বেশ কাড়াকাড়ি। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের তোপের মুখে মোস্তাফিজকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা। আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর সরাসরি চুক্তিতে তিনি সুযোগ পেয়েছেন পাকিস্তান সুপার লিগে। ৬ কোটি ৪৪ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। আগামী ২১ জুলাই শুরু হবে হানড্রেডের ষষ্ঠ আসর।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...