প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 14 Mar 2026, 11:05 AM
তিতাসে দুস্থদের মাঝে ঈদের উপহার বিতরণ
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে মজিদপুর ইউনিয়নের মৌটুপী গ্রামে অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে গৌরীপুর- হোমনা সড়কের শিকদার রোড সংলগ্ন মাঠে পাঁচ শতাধিক ব্যক্তির মাঝে ঈদের উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস বিতরণ করা হয়। মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মাজেদুল ইসলাম মিন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের এমপি অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মো. আলী হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম
ভূঁইয়াসহ মজিদপুর ও কড়িকান্দি ইউনিয়ন বিএনপির নেতবৃন্দ। এবিষয়ে মাজেদুল ইসলাম মিন্টু জানান, প্রথম ধাপে আমার নিজ গ্রাম মৌটুপীর পাঁচ শতাধিক ব্যক্তির মাঝে শাড়ি, লুঙ্গি ও থ্রি পিস বিতরণ করা
হয়েছে। দ্বিতীয় ধাপে মজিদপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডে পঞ্চাশজন করে সাড়ে চারশ ব্যক্তিকেও এ সামগ্রী তুলে দেওয়া হবে। তিনি আরো জানান, এটি আমাদের পারিবারিক ঐতিহ্য। প্রতি ঈদে আমার ও আমার ভাইদের অর্থায়নে এ সামগ্রী বিতরণ করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
নিখোঁজ নাটক ফাঁস! উদ্ধারের পরই শিবির নেতার বিরুদ্ধে নারী-শিশ...
কুমিল্লার দাউদকান্দিতে নিখোঁজের একদিন পর লাকসাম থেকে উদ্ধার হওয়া জিসান মিয়া প্রধান (২৮) নামে শিবিরের...
চৌদ্দগ্রামে সিএনজি চালক হৃদয় হত্যার আসামীদের গ্রেফতারের দা...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা বাজারে চাঞ্চল্যকর সিএনজি অটোরিকশা চালক মোঃ হৃদয়(২৪)হ...
পরবর্তী প্রজন্মের জন্য ভালো কিছু রেখে যাওয়াই আমাদের দায়িত্ব...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, সমা...
কুমেক হাসপাতালে রোগীদের সেবার মানোন্নয়ন গুরুত্বারোপ করলেন কৃ...
আয়েশা আক্তার।। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির প্রথম গুরুত্বপূর্ণ সভা ...
সদর দক্ষিণ নোয়াপাড়ায় পলো দিয়ে মাছ ধরার উৎসব
আয়েশা আক্তার।। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার নোয়াপাড়ায় অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের অন্যতম অনু...
বার্ডের তত্ত্বাবধানে ৪০ কোটি টাকার কৃষি প্রযুক্তি সম্প্রসারণ...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৩ জুন: বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার...