প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Mar 2026, 12:14 AM
কুমিল্লা আইনজীবী সমিতি নির্বাচন ঘিরে নানা শঙ্কা, শান্তিপূর্ণ ভোটের দাবি
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে ঘিরে ভয়ভীতি ও নানা আশঙ্কার কথা শোনা গেলেও আইনজীবীদের প্রত্যাশা—একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ। বিশৃঙ্খলা বা মব সৃষ্টির মাধ্যমে কেউ সফল হতে পারবে না বলেও মনে করছেন সংশ্লিষ্টদের একাংশ। রবিবার (২৯ মার্চ) সমিতি প্রাঙ্গণে গিয়ে বিভিন্ন আইনজীবীর সঙ্গে কথা বলে এমন চিত্র উঠে এসেছে।
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান বলেন, নির্বাচনকে ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে বলে তিনি আশঙ্কা করছেন না। তিনি একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন। জানা গেছে, এবারের নির্বাচনে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এর মধ্যে একটি প্যানেল অঘোষিত রয়েছে, যার সদস্যরা এখনো নিজেদের পরিচয় প্রকাশ করেননি।
নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ২ এপ্রিল সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুরে বিরতির পর বিকেল ৫টা পর্যন্ত চলবে। এর আগে ১ এপ্রিল দুপুর ১টার পর থেকে সব ধরনের নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলে ৩ এপ্রিল ফলাফল ঘোষণা করা হবে।
নির্বাচনে জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদ (জামায়াত-বিএনপি সমর্থিত) প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট মো. শহীদুল্লাহ এবং সাধারণ সম্পাদক পদে মো. মাহাবুবুল হক খন্দকার প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ (বিএনপি সমর্থিত) প্যানেল থেকে সভাপতি পদে অ্যাডভোকেট ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তৌফিক আহম্মদ চৌধুরী (আকাশ) প্রার্থী হয়েছেন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে অ্যাডভোকেট গোলাম ফারুক এবং সাধারণ সম্পাদক পদে নেয়ামত উল্লাহ জামান নির্বাচনে অংশ নিচ্ছেন। জাতীয়বাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মাহাবুবুল হক খন্দকার বলেন, তিনি শতভাগ আশাবাদী—নির্বাচন সুষ্ঠু হবে এবং কোনো ধরনের সমস্যা হবে না। অন্যদিকে জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্যানেলের সভাপতি প্রার্থী ইউসুফ আলী বলেন, তারা একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন চান। আইনজীবীরা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন—সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শাকতলা হাইস্কুলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদকনগরীর শাকতলা উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ যথাযোগ্য মর্যা...
চৌদ্দগ্রামে ৭ দফা দাবিতে জেএমআই সিরিঞ্জ ফ্যাক্টরী ভাংচুর ॥...
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রামে দেশের প্রথম সিরিঞ্জ ফ্যাক্টরীর জেএমআই শ্রমিকরা সাত দফা দাবি...
পুকুরের জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসীর বাড়িতে হামলা, গুরুতর...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলায় পুকুরের জমির মালিকানা...
কুবিতে নৃবিজ্ঞান বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের সহযোগী সংগঠন ‘এনথ্রোপলজ...
কুমিল্লা প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন , সভাপতি ফারুক, সম্প...
মাহফুজ নান্টু কুমিল্লা।। কুমিল্লা প্রেসক্লাবের ২০২৬-২০২৮ বর্ষের কার্যনিবার্হী কমিটির নির্বাচন অ...
গুজব-অপতথ্য ছড়ালে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড
পাস হওয়ার তিন মাসের মাথায় আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে ‘গুজব’, ‘অপতথ্য’...