প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 30 Mar 2026, 12:16 AM
মানবাধিকার কর্মী শুভ্রকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানী, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা মহানগরীর বাসিন্দা ও মানবাধিকার কর্মী সাংবাদিক মওদুদ আবদুল্লাহ শুভ্র'র দায়ের করা মামলা প্রত্যাহার ও সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করতে ভূয়া ফেইসবুক আইডি দিয়ে একাধিক মিথ্যা এআই ভিডিও ও এডিটিং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেরে মানহানী এবং হুমকি প্রদান করে আসছে।
এ ঘটনায় মওদুদ আবদুল্লাহ শুভ্র কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন, লিখিত অভিযোগে সূত্রে জানা যায়, গত ১৪ মার্চ রাতে অজ্ঞাত পরিচয় ধারী "মাসুদ প্রিন্স" নামক আইডি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও ও এআই ছবি পোষ্ট করে এবং শুভ্র'র দায়ের করা ২০২৫ সালের অক্টোবর মাসের মামলা নং ৫১ প্রত্যাহারের জন্য চাপ প্রদান করে নতুবা নানাভাবে হয়রানি করার হুমকি প্রদান করে আসছে।
এই চক্রের সদস্যরা তাকে মিথ্যা ওয়ারেন্টের ও হুমকি প্রদান করে তাকে মানসিক ভাবে অসুস্থ করে আসছে।
তিনি তার জীবনের নিরাপত্তা ও সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য সন্ত্রাস থেকে বাচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে মওদুদ আবদুল্লাহ শুভ্র বলেন,অপরিচিত এই ফেইক আইডিধারী ব্যাক্তিবর্গ ও আমার পূর্বের মামলার আসামী গন কর্তৃক নানাভাবে হয়রানি হয়ে আসছি।আমি প্রশাসনের কাছে আহবান জানাচ্ছি আমাকে স্বাভাবিক জীবন যাপন করতে সহযোগিতা করার জন্য। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ওসি(তদন্ত) শরীফ ইবনে আলম বলেন,শুভ্র'র দায়ের করা পূর্বের মামলা ও নতুন করে আরো একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...