প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2025, 10:23 AM
কুমিল্লার ডালপা বিল ছড়িয়ে দিয়েছে সবুজ শান্তির এক অপরূপ পরিবেশ
মোঃ মাসুদ রানা, দেবিদ্বার
কুমিল্লার মুরাদনগরের ডালপা বিল এক অনন্য প্রাকৃতিক রতœ। বর্ষা এলেই এই বিল পানিতে থইথই করে, চারপাশে ছড়িয়ে পড়ে সবুজ ও শান্তির এক অপরূপ পরিবেশ। এই সময়টায় ডালপা বিলে প্রতিদিন হাজারো দর্শনার্থীদের পদচারণা ঘটে, যারা প্রকৃতির কোলে কিছুটা প্রশান্তি খুঁজতে আসেন। ডালপা বিল কোথায় এবং কেন এত জনপ্রিয়? কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার আন্দিকোট ইউনিয়নের ডালপা গ্রাম ও ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর এলাকার সংযোগস্থলে অবস্থিত এই বিল। হাওরের মতো বিশাল আয়তনের বিলটি আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে পরিপূর্ণ থাকে জলে, আর শুষ্ক মৌসুমে রূপ নেয় সবুজ ফসলের রাজ্যে।
সবুজ পথের ভেতর দিয়ে পানির মাঝে হাঁটার অভিজ্ঞতা পানিতে প্রতিফলিত মেঘ, পাখির ছায়া আর সন্ধ্যার আলো নৌকা ভ্রমণ ও বিল ভ্রমণের সুযোগ স্থানীয় দোকানে মুখরোচক খাবার বিলের মাঝখানে ফ্লোটিং রেস্টুরেন্ট তৈরির পরিকল্পনা ডালপা বিলে গড়ে উঠেছে দোকানপাট, কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন অনেকেই। সমিতির সভাপতি আবুল কালাম জানান, প্রতিদিন ৮–১০ হাজার দর্শনার্থী আসছেন এই বিলে। সাবেক সভাপতি স্বপন মিয়া জানিয়েছেন, শিগগিরই বিলের মধ্যে ফ্লোটিং রেস্টুরেন্ট চালু হবে, যেখানে থাকবে বাংলা ও চাইনিজ খাবার। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, "পর্যটন সুবিধা বাড়াতে তথ্য সংগ্রহ করে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।"দেবীদ্বার থেকে আসা মোফয়সাল আহমেদ বলেন, "আমি বিশ্বাস করতে পারছিলাম না কুমিল্লাতেই এমন সুন্দর বিল আছে। দাঁড়িয়ে মনে হচ্ছিল, যেন স্বর্গে এসে পড়েছি।"ডালপা বিলের এই প্রাকৃতিক সৌন্দর্য, দর্শনার্থীদের ভিড় এবং স্থানীয় উদ্যোগ প্রমাণ করে যে, এটি শুধু মুরাদনগরের নয়। পুরো কুমিল্লার সম্ভাবনাময় একটি পর্যটন স্পট। উপযুক্ত সরকারি ও বেসরকারি সহায়তা পেলে ডালপা বিল হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় ভ্রমণ কেন্দ্র।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমা...
শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা দিতে ব্যর্থ হওয়ায় জনপ্রিয় প্রযুক্...
অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বরং অবিবাহিত জীবন নিয...
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের...
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন ন...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার রামপুরায় ক...
লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণ...
মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
কুবি প্রতিনিধিমধ্যরাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছেলেদের তিনটি হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্...