...
শিরোনাম
শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা ⁜ অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল ⁜ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ⁜ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা ⁜ লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ⁜ মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য ⁜ দীর্ঘ ৩২ বছর পর জেগে উঠছে কুমিল্লা বিমানবন্দর ⁜ কুমিল্লাসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা ⁜ মনোহরগঞ্জ কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা ⁜ জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের গণমানুষের সাথে প্রতারনা করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী ⁜ ভিনিসিয়ুসের কাছে আত্মসমর্পণ করল রিয়াল ⁜ উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান ⁜ বার্ড-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপিত ⁜ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি ⁜ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ⁜ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস ⁜ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Jul 2025, 10:38 AM

...
বিএনপি ক্ষমতায় এলে সুজন হত্যার বিচার হবে News Image

ফয়সল আহমেদ খান

ব্রাহ্মণবাড়িয়া- বাঞ্ছারামপুরের সাবেক সংসদ সদস্য, সারা বাংলায় জনপ্রিয় জাতীয়তাবাদী তুখোড় ছাত্রনেতা মরহুম শাহজাহান হাওলাদার সুজন স্মরণে বিনম্র শ্রদ্ধাঞ্জলি, দোয়া মিলাদ মাহফিল ভিন্ন ভিন্ন ভাবে পালন করেছে উপজেলা বিএনপি গণসংহতি আন্দোলন।

আজ ছিলো  (৩রা জুলাই,বৃহস্পতিবারসাবেক এমপি মরহুম শাহজাহান হাওলাদার সুজনের ২৪তম মৃত্যুবার্ষিকী। উপলক্ষে সকাল ১০ টায় সুজন স্মৃতি পরিষদ,সকাল ১১ টায় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্ধয়ক জোনায়েদ সাকি এবং  ১২ টায়  উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন তাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। তারা সুজনের সমাধিতে  ফাতেহা পাঠ, দোয়া তাবারক বিতরণ করে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক সংগঠন নানা সময়ে তার সমাধিতে শ্রদ্ধা জ্ঞাপন করে।

শেষে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির উদ্যোগে সুজন স্মৃতি কলেজ মাঠে বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিএনপির প্রবীণ নেতা নুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এমএ খালেক পিএসসি। এডভোকেট মীর হালিম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক . ইলিয়াস, বিএনপি নেতা ভিপি নাজমুল হুদা,ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, ভিপি মজিব,ইউনুস বিএসসি, মুসা হায়দার,একরাম হায়দার, কবীর হোসেন, শাহনেওয়াজ হাওলাদার প্রমুখ।

সাবেক এমপি এমএ খালেক পিএসসি বলেন, তুখোড় ছাত্রনেতা শাহজাহান হাওলাদার সুজন ১৯৯৪ সালের উপনির্বাচনে ফেব্রুয়ারি ১৯৯৬ সালের নির্বাচনে (পরপর দুইবার) ব্রাহ্মণবাড়িয়া--বাঞ্ছারামপুর আসন থেকে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

২০০১ সালের ৩রা জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্ত্বরের পাশে পাওয়া গেল রূপসদী গ্রামের ক্ষণজন্মা কৃতি সন্তান সুজনের লাশ। আজ ২০২৪ সালেও পাওয়া গেল না তার হত্যাকারীদের আসল পরিচয়, ধোঁয়াশাপূর্ণ তার হত্যাকারীদের ইতিহাস। বিএনপি আগামীতে ক্ষমতায় এলে সুজন হত্যাকারীদের বের করে বিচার করা হবে।"

বিএনপির অন্যান্য নেতারা তাদের বক্তব্যে বলেন, নিন্দুকেরা সুজনের  প্রাণ নিয়েছে ঠিকই কিন্তু কেড়ে নিতে পারেনি তার জীবন কর্মের প্রেরণা, এই প্রেরণাই তাকে বাঁচিয়ে রাখবে হাজারো মনে, প্রাণে, গানে, যুগে যুগে।  তাই, সাবেক এমপি সুজন  আমাদের প্রেরণা, সুজনের স্মৃতি পরিবারের প্রতি সকলেই সুবিচার করে যাবে, এই প্রত্যাশা করি।

সুজন নামটি অজর অমর অক্ষয়, সুজন বিএনপি ধানের শীষের প্রতীক, সুজনের জীবন কর্ম জাতীয়তাবাদী আদর্শ অনুসারীদের প্রেরণা।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্ধয়ক জোনায়েদ সাকি বলেন, স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে অনন্য বলিষ্ঠ ভূমিকার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। অসাধারণ বাগ্মিতার জন্য সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া তাকে অত্যন্ত স্নেহ করতেন, বিভিন্ন জায়গায় সফর সঙ্গী নিতেন। তারুণ্যের অহংকার দেশ নায়ক তারেক রহমানও তাকে ভাইয়ের মত স্নেহ করতেন। সমসাময়িক নেতৃবৃন্দ, বন্ধুবান্ধব শুভাকাঙ্খিদের মুখে তার গল্প শোনা যায়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা
শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমা...

শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের ঝুঁকি সম্পর্কে যথাযথ সতর্কতা দিতে ব্যর্থ হওয়ায় জনপ্রিয় প্রযুক্...

অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল

বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল জানিয়েছেন, আপাতত বিয়ে করার কোনো পরিকল্পনা নেই। বরং অবিবাহিত জীবন নিয...

কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনের...

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা
জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন ন...

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর  প্রতিনিধি:বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ঢাকার রামপুরায় ক...

লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

​মাসুদ রানা, কুমিল্লা:কুমিল্লার লালমাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণ...

মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য

‎‎কুবি প্রতিনিধি‎‎মধ্যরাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছেলেদের তিনটি হল পরিদর্শন করেছেন বিশ্ববিদ্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শিশুদের সুরক্ষায় ব্যর্থ মেটা, ১১ হাজার কোটি টাকার বেশি জরিমানা
➤ অবিবাহিত জীবনেই সুখ : আমিশা প্যাটেল
➤ কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
➤ জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ যুবকের পাশে উপজেলা প্রশাসন, পেলেন নতুন ঘর,অটোরিকশা
➤ লালমাইয়ে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
➤ মধ্যরাতে ছেলেদের হল পরিদর্শনে কুবি উপাচার্য
➤ দীর্ঘ ৩২ বছর পর জেগে উঠছে কুমিল্লা বিমানবন্দর
➤ কুমিল্লাসহ ৬ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা
➤ মনোহরগঞ্জ কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা
➤ জুলাই সনদ বাস্তবায়ন না হলে বাংলাদেশের গণমানুষের সাথে প্রতারনা করা হবে -ড.সরওয়ার সিদ্দিকী
➤ ভিনিসিয়ুসের কাছে আত্মসমর্পণ করল রিয়াল
➤ উরুগুয়ের নতুন কোচ ডিয়েগো ফোরলান
➤ বার্ড-এ জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপিত
➤ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি
➤ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
➤ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস
➤ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir