প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Apr 2026, 12:06 AM
হোমনায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
হোমনা প্রতিনিধি
কুমিল্লার হোমনা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় হোমনা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধ, মনিপুরের ট্রিপল মার্ডার, সিএনজি অটো রিকশা স্ট্যান্ড ইজারা, হোমনা বাজারের যানজট নিরসন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিতকরণ এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা সহ গতকাল জাতীয় সংসদে হোমনা হাসপাতালের চিত্র তুলে ধরে সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূইয়া যে বক্তব্য রেখেছেন সেই বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের, হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ছাড়াও , উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, মহিলা দলের সভাপতি শেফালী বেগম, সাংবাদিক মো. আবদুল হক সরকার,এটিএম মোর্শেদুল ইসলাম শাজু,মো. কামাল হোসেন,আবুল কালাম আজাদ, প্রভাষক ফকির মো. সাদেক, প্রধান শিক্ষক মো৷ নজরুল ইসলাম,সুপার মাওলানা আবদুস সাত্তার ভুইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল হক, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মো. নাসের আহম্মেদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. তাইজুল ইসলাম, মো. শাহজাহান, সাদেক সরকার প্রমূখ বক্তব্য রাখেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...