প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 1 Apr 2026, 12:11 AM
সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ হাঙ্গরের শুটকি ও সী-হর্স জব্দ
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া
কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সামুদ্রিক হাঙ্গরের শুটকি ও বিরল প্রজাতির সী-হর্স জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে পাঁচটার দিকে উপজেলার শংকুচাইল বিওপি এলাকায় এ অভিযান পরিচালনা করে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। এরই অংশ হিসেবে দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পাচারের সময় এসব পণ্য জব্দ করা হয়।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৮৩ কেজি সামুদ্রিক উন্নতমানের হাঙ্গর মাছের শুটকি (ড্রাইড সি শার্ক ফিন) এবং ৫ কেজি বিরল প্রজাতির সী-হর্স (ড্রাইড সিহর্স)। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা এসব চোরাচালানি পণ্যের বাজার মূল্য প্রায় কোটি টাকা এবং তা কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। বিজিবি আরও জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যাকাণ্ড সিএনজি চালক সুমন আটক...
মাহফুজ নান্টু, কুমিল্লা।কুমিল্লার লালমাইয়ে ফসলি জমি থেকে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের...
বান্ধবীর বিষয়ে সন্দেহে ছয় মাস স্কুলে যেতে দেননি মা, মেয়েকে আ...
আয়েশা আক্তারকুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমীন হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান স...
বাঞ্ছারামপুরে নেশার টাকা না পেয়ে বসতবাড়িতে আগুন
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দর...
খাদি শিল্পকে রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা জরুরি- ড. সায়মা...
কামরুল হাসানকুমিল্লার ঐতিহ্যবাহী হাতে বোনা খাদিশিল্পের বর্তমান সংকট, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে...
পিকআপের ‘গোপন কুঠুরিতে’ ৩৬ হাজার ইয়াবা, চালকের আসনের নিচে ছ...
নিজস্ব প্রতিবেদক,দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে একটি পিকআপে তল্লাশি চালিয়ে পিস্তল, গুলি, ম্যাগাজি...
ব্রাহ্মণপাড়ায় চুরি-ছিনতাই, মাদকবিরোধী সভা ও সচেতনতামূলক র্য...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় চুরি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে আলো...