...
শিরোনাম
মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫ ⁜ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ ⁜ গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্ট হাফসার বিদায় ⁜ কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড ⁜ কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ⁜ ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ⁜ কুমেকের সেই চিকিৎসককে মনপুরায় বদলি ⁜ অবুঝ দুই সন্তানের জন্য বাঁচতে চান ক্যানসার আক্রান্ত জাহাঙ্গীর ⁜ অনার্স পরীক্ষার্থীদের নিয়ে ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান ⁜ কুমিল্লা নগরীতে ফের উচ্ছেদ অভিযান, পাঁচজনকে আর্থিক জরিমানা ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন ৩০ জুলাই: প্রচারণায় সরব প্রার্থীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, ২৫ কেজি গাঁজা উদ্ধার ⁜ বুড়িচংয়ে জাবেদ কাউসার সবুজের জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ ⁜ কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ⁜ বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না ⁜ রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Apr 2026, 9:06 AM

...
বসতবাড়িতে চুরি-লুটপাট, সংঘবদ্ধ চোরচক্র কর্তৃক গৃহস্থকে মারধর News Image

চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে বসতবাড়ি থেকে সংঘবদ্ধভাবে রাতের আঁধারে ব্যাটারি চালিত অটো-রিকশা চুরির ঘটনা ঘটেছে। এ সময় সংঘবদ্ধ চোর চক্র গৃহস্থের বসতঘরে প্রবেশ করে নগদ অর্থ, একটি দামি স্মার্ট ফোন সহ ঘরে থাকা দামি আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্র চুরি করে নিয়ে যায়। পরে গৃহস্থ সজাগ হয়ে চোরচক্রের কয়েকজন সদস্যকে চিনতে পেরে চোর চোর বলে শোর-চিৎকার দিলে সংঘবদ্ধ চোরেরা উল্টো গৃহস্থ মেহেদী হাসান ফয়সালকে দুই দফা বেধড়ক মারধর করে গুরুতর আহত করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে আসলে চোরচক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের লোকজন গুরুতর আহত অবস্থায় ফয়সালকে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। দীর্ঘ এক সপ্তাহ চিকিৎসা শেষে বর্তমানে চিকিৎসকের

পরামর্শে তিনি বাড়িতে অবস্থান করছেন বলে ভুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গত সোমবার উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা গ্রামে। ফয়সাল একই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ যেন চুরির পর সিনাজুরি! স্থানীয়দের মাঝে নিরাপত্তা নিয়ে চরম আতংক বিরাজ করছে। এ ঘটনায় ভুক্তভোগি মেহেদী হাসান ফয়সাল সাতজনের নাম উল্লেখ করে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর ৮নং আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। আদালতে দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, গত সোমবার দিবাগত রাতে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের হেসিয়ারা গ্রামের সাদ্দাম এর নেতৃত্বে একই গ্রামের ভুট্টু, বেলাল, হেলাল, হানিফ, বাবুল মিয়া ও ইমন সহ সংঘবদ্ধ চোরচক্র রাতের আঁধারে একই গ্রামের শাহজাহানের ছেলে মেহেদী হাসান ফয়সালের

বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া তার বাড়ীর উঠোনের একচালা ঘরে থাকা একটি ব্যাটারি চালিত অটো-রিকশা চুরি করে নিয়ে যায়। এ সময় চোরচক্রের সদস্যরা সু-কৌশলে ফয়সালের বসতঘরে প্রবেশ করে ঘরে থাকা আলমিরা খুলে নগদ ৫০ হাজার টাকা, ফয়সালের একটি দামি স্মার্ট ফোন, ঘরে থাকা দামি আসবাবপত্র

সহ গুরত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় ফয়সাল বিষয়টি টের

পেয়ে যায় এবং চোরচক্রের কয়েকজন সদস্যকে চিনতে পেরে চোর চোর বলে চিৎকার

দেয়। এ সময় চোরেরা তাকে প্রাণনাশের উদ্দেশ্যে ব্যাপক মারধর করে। পরে তাকে টেনে

হিচড়ে ঘরের বাহিরে নিয়ে যায় এবং আরেক দফা তাকে বেধড়ক মারধর করে গুরুতর

আহত করে। শোর-চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে চোরেরা পালিয়ে যায়। পরে

আহত অবস্থায় ফয়সালকে হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। অবস্থার অবনতি

হলে কুমিল্লয় উন্নত চিকিৎসা দেওয়া হয় তাকে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে

দোষীদের আইনের আওতায় এসে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য ভুক্তভোগির

পরিবারের পক্ষ থেকে প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার  লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫
মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আ...

নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লার তিতাসের চরভাটেরা ও মেঘনার আলীপুর গ্রামবাসীর মধ্যে ফের চর দখল...

কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ

জাহিদ পাটোয়ারীপ্রবাসী-অধ্যুষিত জেলা কুমিল্লা। রেমিট্যান্সেও দেশসেরা। দেশি-বিদেশি শিল্প-কারখানাতেও ঠা...

গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্ট হাফসার বিদায়
গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্...

​মাহফুজ নান্টু কুমিল্লা​মাত্র দেড় মাস আগের কথা। নতুন সংসার ঘিরে বুকভরা হাজারো স্বপ্ন আর একরাশ আশা ন...

কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন;  ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড
কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের...

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কোল্ড স্টোরেজে বসে ইয়াবা সেবনের সময় পাঁচ যুবকক...

কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন
কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সং...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:‎‎“যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে স...

ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন
ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তিজুলাই শহিদ দিবস উপলক্ষে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে আলোচনা সভা ও শোক রেলি...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫
➤ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
➤ গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্ট হাফসার বিদায়
➤ কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড
➤ কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন
➤ ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি
➤ কুমেকের সেই চিকিৎসককে মনপুরায় বদলি
➤ অবুঝ দুই সন্তানের জন্য বাঁচতে চান ক্যানসার আক্রান্ত জাহাঙ্গীর
➤ অনার্স পরীক্ষার্থীদের নিয়ে ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
➤ কুমিল্লা নগরীতে ফের উচ্ছেদ অভিযান, পাঁচজনকে আর্থিক জরিমানা
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন ৩০ জুলাই: প্রচারণায় সরব প্রার্থীরা
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, ২৫ কেজি গাঁজা উদ্ধার
➤ বুড়িচংয়ে জাবেদ কাউসার সবুজের জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ
➤ কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
➤ বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না
➤ রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir