প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Apr 2026, 9:07 AM
মুরাদনগরের পাহাড়পুরের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ
মহিউদ্দিন আকাশ
মুরাদনগরের পাহাড়পুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক চৌহদ্দী - নরসিংহপুর সড়কটি দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী। যার কারনে যাতায়াতের বিড়ম্বনা ও অসুস্থ মানুষদের নিয়ে চলাচলে ভোগান্তির স্বীকার হতেন অসংখ্য মানুষ। এ সড়কটির পাশেই ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপির ঘনিষ্ঠ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আজিজ মোল্লার বাড়ি হওয়ায় রাজনৈতিক হিংসাবসত সড়কটি সংস্কার ও পাকাকরন করেননি আওয়ামী লীগের এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুন ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এমপি নির্বাচিত হলেই চৌহদ্দি -নরসিংপুর রাস্তা পাকা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন বর্তমান ধর্মমন্ত্রী ও এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
পাহাড়পুরের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে আজ চৌহদ্দি - নরসিংপুর সড়কটি পাকা করণের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ভার্চুয়ালে করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি।
শুক্রবার (৩ এপ্রিল) উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে সড়কটির নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের পক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তাঁর মামা, জাহাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক আজিজ মোল্লা, সৈয়দ শরীফ আহমেদ, উপজেলা যুবদলের সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি গাজী আব্দুল বাছিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় নেতৃবৃন্দ।
স্থানীয়রা ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও আজিজ মোল্লার প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন, তাদের আন্তরিক প্রচেষ্টা ও উদ্যোগের ফলেই এই গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন হচ্ছে। ভবিষ্যতেও এমন উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তারা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...