...
শিরোনাম
বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী ⁜ সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা ⁜ মেসিদের একাদশ কেমন হতে পারে ⁜ আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম ⁜ ‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব ⁜ সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর ⁜ চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১ ⁜ আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুবিচারের আদেশ দানের প্রার্থণা ⁜ রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন ⁜ যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম ⁜ সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ ⁜ ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত ⁜ কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে ⁜ মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ⁜ অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত ⁜ এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬ ⁜ ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে তেলাপিয়ার পোনা, খাদ্য, চুন ও গাছের চারা বিতরণ ⁜ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় কিশোরের আত্মহত্যা ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Apr 2026, 9:22 AM

...
৭ বছর ৬ মাসেও শেষ হয়নি কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাজ! News Image
মাসুদ রানা, কুমিল্লা

কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাজের কোন অগ্রগতি নেই। প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গিয়েছে এমতাবস্থায় ঝুলে রয়েছে সড়কের কাজ। 

সাবেক সরকারের আমলে ভূমি অধিগ্রহণ জটিলতায় দীর্ঘদিনেও শেষ হয়নি কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাজ, এই পর্যন্ত তিন বার বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ তবুও, কাজ শেষ করতে পারেনি কতৃপক্ষে! ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কাজ শুরু হয়েছিল সড়কটির ২০২০ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও দীর্ঘ ৭ বছর ৬ মাসেও কাজ শেষ করতে পারেনি সড়ক ও জনপদ বিভাগ। তারমধ্যে শেষ হয়ে গিয়েছে প্রকল্পের মেয়াদ। 

সংকট নিরসন করে কাজ সম্পূর্ণ করতে পারেনি প্রতিষ্ঠানটি, কুমিল্লার টমচমব্রিজ থেকে নোয়াখালি বেগমগঞ্জ পর্যন্ত ৫৯ কি. মি. সড়কের প্রায় ৯৭% শতাংশ শেষ হলেও ঝুলে রয়েছে লালমাই উপজেলার বাগমারা, শানিচোঁ ও লাকসামের কিছু অংশের কাজ দীর্ঘ সময় ধরেও সড়কের কাজ শেষ না হওয়ায় ভোগান্তির কবলে পড়তে হচ্ছে চালক ও যাত্রীদের। ধুলোবালিতে নাকাল মানুষের জনজীবন। 

সংশ্লীষ্টরা জানান, ২০০৬ সালে বাগমারা বাজার এলাকায় ভূমি অধিগ্রহন জটিলতা নিয়ে আদালতে একটি রীট করা হয়েছে যা জানতো না সড়ক বিভাগ। তাছাড়া, লালমাই উপজেলার ১.৮ কি.মি শানিচোঁ এড. আবদুল বাসেত মজুমদারের বাড়ির পাশে ১.৬ কি. মি এলাকায় ভূমি অধিগ্রহণ জটিলতা রয়েছে। জানা যায়, মামলা সংক্রান্ত জটিলতা শেষ হয়েছে আরো আগে তবুও অধিগ্রহণ জটিলতা যেন অদৃশ্য শক্তি। 

এছাড়াও লাকসামে এপিপি এর সিদ্ধান্ত অনুযায়ী ৪.৫ কি. মি. সড়কে তৈরি হবে ওভারপাস। সেই ওভারপাস তৈরি হলে তার উপরে ফোর লেইন কাজ নির্মান করা হবে বলে বহু আগেই জানিয়েছেন সওজ কর্তৃপক্ষ!

বর্তমানে অবশিষ্ট সড়কের কাজ হবে কিনা তাও জনমনে প্রশ্ন? তাছাড়া, সড়কের যে স্থানগুলোতে এখনো কাজ হয়নি সেই স্থান গুলো দূর্ঘটনার স্বর্গরাজ্য হিসেবে পরিচিতি লাভ করেছে। বহু মানুষের প্রাণ ঝরেছে এই স্থানগুলোতে। 

সিএনজি চালক ইদ্রিস মিয়া বলেন, আমি প্রতদিন লাকসাম থেকে কুমিল্লা পর্যন্ত যাতায়াত করে থাকি কিন্তু বাগমারা বাজারে আসলে অনেক সময় দীর্ঘ ১ থেকে দেড় ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয় যার কারনে নিয়মিত ভাবে মালিকের ভাড়ার টাকাও দিতে কষ্ট হয়।

পিকাপ ভ্যান চালক সিদ্দিক বলেন, পিকাপের ভাড়া নিয়ে বিভিন্ন সময় নিমশার বাজার থেকে কাঁচামাল নিয়ে লাকসাম, নোয়াখালী যেতে হয় তবে, বাগমারা বাজারের জ্যামের কারনে সঠিক সময়ে গন্তব্য স্থানে পৌছাতে পারিনা যার কারনে প্রতিনিয়ত আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হতে হয়।

বাগমারা বাজারের ব্যবসায়ী কমিটির আহবায়ক ও বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ার কারনে এখন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে যানজট যার ফল হিসেবে কষ্ট দুর্দশা সহ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ব্যবসায়ীরা।

কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাজটি এখন আমাদের কাছে কিছুই নেই। পূর্বের যত বরাদ্দ সবই চলে গিয়েছে। নতুন করে আবার বরাদ্দ আসলে আমরা কাজ শুরু করে দিতে পারবো।

কুমিল্লা ১০ নির্বাচনী আসন (লালমাই- লাঙ্গলকোট) এর এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের কাজের বিষয়টি একটি জাতীয় সমস্যা হয়ে পরেছে। যার কারনে বাগমারা বাজারের জ্যাম লেগেই থাকে,  তাই বিষয়টি নিয়ে আমি সংসদে মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে কথা বলবো। আশা করি সমাধান হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী
বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী

মাতৃত্বের কারণে দীর্ঘদিন অভিনয় থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী| কন্যাসন্তানে...

সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা
সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা

এফএনএস বিদেশ: হরমুজ প্রণালিতে ইরানের দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করে চলাচলের চেষ্টা করায় একটি তেল ট্যা...

মেসিদের একাদশ কেমন হতে পারে
মেসিদের একাদশ কেমন হতে পারে

জয়রথ ছুটছে আর্জেন্টিনার। তাতে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন জিইয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।তবে পা হ...

আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম
আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ...

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বোমা বিস্ফোরণের জন্য প্রশাসনকে দায়ী করেছেন দলটির আহ্বা...

‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব
‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ের পর কুষ্টিয়ায় এক তরুণের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা...

সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

রান্না করতে গিয়ে সাপের কামড়ে খাদিজা বেগম (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  মঙ্গলবার (৭ জুলাই...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিরতি কাটিয়ে ক্যামেরার সামনে ফিরছেন বুবলী
➤ সতর্কবার্তা উপেক্ষা করায় ট্যাঙ্কারে ইরানের হামলা
➤ মেসিদের একাদশ কেমন হতে পারে
➤ আমাদেরকে খুনের পরিকল্পনায় বোমা বিস্ফোরণ করা হয়েছে : নাহিদ ইসলাম
➤ ‘খেলা জীবনের চেয়ে বড় নয়’, ব্রাজিল সমর্থকের মৃত্যুতে অপূর্ব
➤ সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর
➤ চীনে জোড়া টর্নেডোর আঘাত, নিহত ১১
➤ আইনগত ব্যবস্থা গ্রহণ ও সুবিচারের আদেশ দানের প্রার্থণা
➤ রোনালদোর বিশ্বকাপ স্বপ্নের সমাপ্তি, কোয়ার্টারে স্পেন
➤ যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
➤ সাভারে এনসিপির পদযাত্রায় ককটেল বিস্ফরণ
➤ ফুটপাতে অবৈধ দোকান বসিয়ে ভাড়া নগরীর ৮ প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স স্থগিত
➤ কুমিল্লার হকার সমিতি সিন্ডিকেটের দখলে
➤ মনোহরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
➤ অবৈধভাবে গ্যারেজ পার্কিং ভাড়া, কুমিল্লায় ভবনের নকশার অনুমোদন স্থগিত
➤ এইচএসসির ইংরেজি প্রথম পত্রেও অনুপস্থিত ২ হাজার ৩৩৬
➤ ব্রাহ্মণপাড়ায় মৎস্যচাষীদের মাঝে তেলাপিয়ার পোনা, খাদ্য, চুন ও গাছের চারা বিতরণ
➤ ব্রাহ্মণপাড়ায় বোনের ভাড়া বাসায় কিশোরের আত্মহত্যা
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ হোমনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir