প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Apr 2026, 12:02 AM
বাংলাদেশ-জাপান কৃষি সহযোগিতা আরও জোরদারের আহ্বান কৃষিমন্ত্রী আমিনুর রশিদের
আয়েশা আক্তার
ঢাকায় কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি| সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে অনুষ্ঠিত এ ˆবঠকে দুই দেশের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়| মন্ত্রী জাপানকে বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী হিসেবে উল্লেখ করে জাইকা-এর মাধ্যমে চলমান সহায়তার জন্য ধন্যবাদ জানান| তিনি বলেন, জাপানের কৃষি পদ্ধতির সঙ্গে বাংলাদেশের অনেক মিল রয়েছে, বিশেষ করে ধান উৎপাদনে|
তিনি আরও বলেন, বাংলাদেশের চরাঞ্চলের উর্বর জমিতে অর্গানিক পদ্ধতিতে কৃষিপণ্য উৎপাদনের বড় সম্ভাবনা রয়েছে| এসব পণ্য জাপানে রপ্তানির সুযোগ বাড়ানো গেলে দুই দেশই উপকৃত হবে| এছাড়া জাপানের স্টিকি রাইস উৎপাদনে বাংলাদেশের আগ্রহের কথাও তিনি তুলে ধরেন| সাক্ষাৎকালে মন্ত্রী ইল (কুচিয়া) ও কাঁকড়া চাষে জাপানের প্রযুক্তিগত সহযোগিতা কামনা করেন| রাষ্ট্রদূত সাইদা শিনিচি জানান, জাপান বাংলাদেশে কৃষি, মৎস্য ও খাদ্য প্রক্রিয়াজাত খাতে বিনিয়োগে আগ্রহী| জাপানের বেসরকারি খাতও এ বিষয়ে আগ্রহ দেখাচ্ছে|সাক্ষাৎকালে কৃষি সচিব রফিকুল ই মোহামেদ উপস্থিত ছিলেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...