প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Sep 2026, 8:44 AM
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ২০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৬
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শশীদল ইউনিয়নের অনন্তপুর এলাকায় অভিযান চালায় থানার একটি দল। এ সময় হরিমঙ্গল থেকে ব্রাহ্মণপাড়াগামী সড়কে গিয়াস উদ্দিনের বাড়ির পাশে পাকা রাস্তার ওপর থেকে ২০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মো. জামাল হোসেন ওরফে কসাই জামাল (৩৬), ইকরামুল হক (২৬) ও মো. কাউসার (৩০)কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্য ও এএসআই লিংকন কুমার নাথ। তাঁদের সঙ্গে পুলিশের একটি দল ছিল।
এ ছাড়া জিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি সুজন পাল (২৩)কে উত্তর চান্দলা এলাকা থেকে গ্রেপ্তার করেন এসআই আল-আমিন ও তাঁর সঙ্গীয় ফোর্স।
জিআর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো. মনিরুল ইসলাম (৪৫)কে সিদলাই এলাকা থেকে গ্রেপ্তার করেন এএসআই রতন কুমার মল্লিক ও তাঁর সঙ্গীয় ফোর্স। একই ধরনের পরোয়ানায় দেউষ এলাকা থেকে মোছা. জাহানারা বেগম ওরফে মনোয়ারা বেগম ওরফে মনুকে গ্রেপ্তার করেন এএসআই মো. নাছির উদ্দিন ও তাঁর সঙ্গীয় ফোর্স।
ব্রাহ্মণপাড়া থানার পুলিশ জানায়, গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...