প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: রাজনীতি | প্রকাশ: 16 Sep 2026, 8:56 AM
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারি মু. মাহবুবুর রহমান, জামায়াত নেতা শহিদুল ইসলাম রাসেল, ছন্দু হোটেলের স্বত্বাধিকারী ইকবাল হোসেন এবং সাবেক ছাত্রশিবির সভাপতি হাসান আহমেদ।
জানা যায়, গত ৫ সেপ্টেম্বর সকাল ৭টার দিকে নগরীর ছন্দু হোটেলের পূর্ব পাশে অবস্থিত একটি একতলা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তা মার্কেটের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়। আগুনে দোকানগুলোর মালামাল পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের তাৎক্ষণিক সহযোগিতার উদ্যোগ নেয় কুমিল্লা মহানগরী জামায়াত। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার তাদের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।এ সময় জামায়াত নেতারা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার খোঁজ নেন। তারা ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...
সরকারের নীতিমালা অনুযায়ী সবাইকে দায়িত্ব পালন করতে হবে - হ...
কাজী নজরুল ইসলাম জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপি বলেন, মাদকসেবীদে...