প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Sep 2026, 11:13 PM
কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ফারুক হোসেন নামে এক ব্যক্তিকে মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তার আপন ভাই-বোন ও স্বজনদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ফারুক হোসেন ওই গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।
ফারুক হোসেনের স্ত্রী জেসমিন আক্তারের অভিযোগ, তার স্বামীর ছোট ভাই মাসুক, মাসুকের স্ত্রী সনিয়া, বোন বেবি আক্তার, ভগ্নীপতি লুৎফর রহমান, বোন মাফিয়া, ভগ্নীপতি খলিলুর রহমান, বোন তাসলিমা আক্তার অপি, ভগ্নীপতি শাহআলম চঞ্চল এবং ভাগিনা ইশরাত ও ভাগনী তানজিনা আক্তার বিন্তিসহ কয়েকজন এ হামলায় জড়িত।
জেসমিন আক্তার বলেন, দীর্ঘদিন ধরে দেবর ও ননদদের সঙ্গে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছে। তবে ফারুক হোসেন অনেক আগেই সংশ্লিষ্টদের যার যার জমি বুঝিয়ে দিয়েছেন। এরপরও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।
তিনি অভিযোগ করেন, কিছুদিন আগে ড্রেনের পানি যাওয়া নিয়ে বিরোধের জেরে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়দের মধ্যস্থতায় বিষয়টি আর না বাড়ানোর সিদ্ধান্ত নেন তারা।
জেসমিনের ভাষ্য অনুযায়ী, শনিবার (১২ সেপ্টেম্বর) নিজেদের জায়গায় বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য রাজমিস্ত্রি নিয়ে যান ফারুক হোসেন। এ সময় তার ভাই, ভাইয়ের স্ত্রী, বোন, ভগ্নীপতি ও তাদের সন্তানরা রাজমিস্ত্রিদের বাধা দেন এবং মারধর ও হুমকি দিয়ে সেখান থেকে চলে যেতে বাধ্য করেন।
পরে বিষয়টি জানতে পেরে জেসমিন ও ফারুক ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে অভিযুক্তরা তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ করেন জেসমিন। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে ফারুক হোসেন গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে হাসপাতালের ইমার্জেন্সি ভবনের দ্বিতীয় তলার ক্যাজুয়ালিটি ওয়ার্ডের মেইল-২৩ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
ফারুকের স্ত্রী জেসমিন আক্তার দাবি করেন, হামলায় তার স্বামী গুরুতর আহত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাই-বোনদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে বলে তারা জানতে পেরেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় মামলা করেনি। মামলা হলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাননীয় পুলিশ সুপার কুমিল্লা দৃষ্টি আকর্ষণ আসামি কে গ্রেফতার করার জন্য ভিকটিম এর জোরালো দাবি জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...