প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Apr 2026, 8:31 AM
মনোহরগঞ্জে প্রবাসীর ঘরে খাবারে চেতনানাশক মিশিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি, অসুস্থ ৪
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া গ্রামে কুয়েত প্রবাসী আবদুল হকের ঘরে খাবারের সঙ্গে চেতনানাশক ঔষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে। এতে একই পরিবারের ৪ জন অসুস্থ হয়ে পড়েছেন এবং নগদ সাড়ে ৬লক্ষ টাকা এবং দুই ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
সোমবার (৬এপ্রিল) সাংবাদিকদের জানালেন প্রবাসী আবদুল হকের পুত্র মো.ইয়াকুব।
লিখিত অভিযোগে মো.ইয়াকুব উল্লেখ করেন-আমার বাবা ও ৩ভাই প্রবাসে থাকেন।বাড়িতে বর্তমানে ২টি নতুন বিল্ডিংয়ের কাজ চলমান।ঘটনার রাতের আগের দিন যে কোন সময় অজ্ঞাত ব্যক্তিরা গোপনে খাবার লবণের সাথে চেতনানাশক ঔষুধ মিশিয়ে রাখে। পরে পরিবারের সদস্যরা সেই লবণ খাওয়ার পর একে একে ৪জন অচেতন হয়ে পড়েন। রাতে চোরদল তাদের ঘরের মূল দরজা কেটে ভিতরে প্রবেশ করে নগদ সাড়ে ৬লক্ষ টাকা ও ২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
অসুস্থরা হলেন—নাথেরপেটুয়া মুন্সী বাড়ির আবদুল হকের পুত্র ইউনুস(৩৪),ইউনুসের স্ত্রী রেহানা আক্তার(৩০),ফারুকের স্ত্রী
মাইমুনা আক্তার(৩০), ইউনুস এর সমদ ভাই রোমান(১৪)।
পরদিন (শুক্রবার) সকালে রাজমিস্ত্রীরা কাজ করতে এসে ডাকাডাকি করলে বিষয়টি জানতে পারে।পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এবিষয়ে মোঃ ইয়াকুব বলেন-আমার বাবা থাকেন কুয়েতে এক ভাই রোমানিয়া আর দুই ভাই সৌদি আরব থাকেন।কিছু অসাধু লোক পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে।আমাদের যে ক্ষতি হয়েছে সেটা আমরা যদিও কেটে উঠতে পারি, কিন্তু আমাদের ঘরের পুরুষ, মহিলা ও বাচ্চারা বর্তমানে ভয়ভীতিতে দিন কাটছে। ৩এপ্রিল রাতে মনোহরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছিলাম।আজ সোমবার নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এর দায়িত্বে একদল পুলিশ সদস্য এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা শুনেছেন ।তিনি আরো বলেন- আমরা চাই,পুলিশ সঠিক তদন্তের মাধ্যমে বিষয়টির প্রকৃত অপরাধী/চোরদের খুঁজে বের করে আনুক।যাতে এ জাতীয় ঘটনা মনোহরগঞ্জ উপজেলায় আর না ঘটে ।
এ বিষয়ে মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শাহিনুর ইসলাম বলেন -নাথেরপেটুয়া গ্রামে চুরির ঘটনাটা নিয়ে লিখিত অভিযোগের প্রেক্ষিতে নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে পুলিশ প্রেরণ করা হয়েছে। যথাযথ তদন্ত সাপেক্ষে প্রকৃত ঘটনা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় সিরিয়াল কিলার মানিক গ্রেপ্তার, দুই হত্যার রহস্য উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে পৃথক দুটি হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পাশা...
কুমিল্লায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৫ সেপ্টেম্বরঃমাদকদ্রব্যের ব্যবহার ও পাচার বৃদ্ধি পাওয়ায় সারাদেশের মতো কুমি...
হাজিদের কোনো কষ্ট, অবহেলা বা জুলুম সহ্য করা হবে না,বেসরকারি...
মহিউদ্দিন আকাশ ।।ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেছেন, আল্লাহ...
কুমিল্লায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জামায়াত
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা নগরীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে...
যুক্তির লড়াইয়ে বাজিমাত, গ্রাম আদালত বিতর্কে সেরা চারিপাড়া আই...
. আনোয়ারুল ইসলাম।।যুক্তি, তথ্য ও সাবলীল উপস্থাপনায় প্রতিপক্ষকে পেছনে ফেলে গ্রাম আদালত বিষয়ে বিতর্ক প...
দাওয়াতি মাস উপলক্ষে বুড়িচংয়ে জামায়াতের গণসংযোগ
কাজী খোরশেদ আলমদাওয়াতি মাস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা শাখার উদ্যোগে গণসংযোগ অনুষ...