প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Apr 2026, 10:53 PM
বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার জন্য আরও সময় পেলেন নেইমার
ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়রকে জাতীয় দল বা বিশ্বকাপের ভাবনা থেকে এখনই সরিয়ে দিচ্ছেন না সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম এল ইকুইপেকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিজ্ঞ ইতালিয়ান কোচ জানিয়েছেন, নেইমার এখনো তাদের প্রাথমিক পরিকল্পনার অংশ হিসেবেই আছেন এবং তার জন্য জাতীয় দলের দরজা বন্ধ হয়ে যায়নি। গত মার্চে স্কোয়াড থেকে নেইমার বাদ পড়ায় ফুটবল ভক্তদের মাঝে অনেক বিতর্ক তৈরি হলেও আনচেলত্তি এখন কিছুটা নমনীয় অবস্থান নিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, নেইমারের মতো একজন প্রতিভাবান খেলোয়াড় ব্রাজিলিয়ান ফুটবলে যে অবদান রেখেছেন, তা ভুলে যাওয়া সম্ভব নয়। তবে দলে ফেরার জন্য এই ফরোয়ার্ডের সামনে এখন বড় চ্যালেঞ্জ হলো নিজের ফিটনেস প্রমাণ করা। আনচেলত্তির মতে, নেইমারকে দলে ফিরতে হলে আগামী দুই মাসের মধ্যে শতভাগ শারীরিক সক্ষমতা অর্জন করতে হবে। বর্তমানে নিজের পুরনো ক্লাব সান্তোসের হয়ে নেইমারের পারফরম্যান্স এবং ইনজুরি কাটিয়ে গোল করাকে ইতিবাচক হিসেবে দেখছেন কোচ। তিনি চান নেইমার তার ক্লাবের মতোই জাতীয় দলেও মাঠের মাঝখানে অর্থাৎ গোলপোস্টের কাছাকাছি পজিশনে খেলুক। নেইমারের পাশাপাশি তরুণ খেলোয়াড় এন্দরিকের পারফরম্যান্স নিয়েও কোচ তার সন্তুষ্টি প্রকাশ করেছেন। রিয়াল মাদ্রিদ থেকে ধারে অলিম্পিক লিওঁতে যোগ দেওয়া এন্দরিকের ওপর তিনি কড়া নজর রাখছেন। সব মিলিয়ে ৩৪ বছর বয়সী নেইমারের জন্য আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ এই সময়ের মধ্যেই তাকে প্রমাণ করতে হবে যে তিনি বিশ্বমঞ্চে লড়াই করার জন্য এখনো পুরোপুরি প্রস্তুত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...