প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 12 Apr 2026, 10:53 PM
বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের দল ঘোষণা দিলো আর্জেন্টিনা
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে বাকি আর দুই মাস। এক মাস আগেই মেগা ইভেন্টটির জন্য স্কোয়াড চূড়ান্ত করতে হবে প্রতিযোগী দলগুলোকে। ইতোমধ্যে লিওনেল স্কালোনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড প্রস্তুত করে ফেলেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। সেখান থেকে বিশ্বকাপের চূড়ান্ত তালিকায় জায়গা পাবেন ২৬ জন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় ১১ জুন থেকে ১৯ জুলাই বিশ্বকাপের ২৩তম আসর বসবে। আর ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশনে নামবে আর্জেন্টিনা। মার্চ উইন্ডোর প্রীতি ম্যাচ শেষে দলটির প্রধান কোচ স্কালোনি এক সংবাদ সম্মেলনে জানান, তিনি একটি তালিকা আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশকে (এএফএ) জমা দিয়েছেন। এই তালিকায় যেমন বিশ্বকাপের জন্য নিশ্চিত খেলোয়াড়রা থাকবেন, তেমনি থাকবেন ভবিষ্যতের জন্য পরীক্ষামূলক ও সম্ভাবনাময় ফুটবলারও। টিওয়াইসি’র মতে বিশ্বকাপের সম্ভাব্য স্কোয়াড-
গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা) ও জেরোনিমো রুলি (অলিম্পিক মার্সেই)
ডিফেন্ডার : নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), লিওনার্দো বালের্দি (মার্সেই), নিকোলাস ওতামেন্ডি (বেনফিকা) ও নিকোলাস তালিয়াফিকো (লিওঁ)
মিডফিল্ডার : লিয়েন্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), আলেক্সিস ম্যাক-অ্যালিস্টার (লিভারপুল), এনজো ফার্নান্দেজ (চেলসি), রদ্রিগো ডি পল (ইন্টার মিয়ামি), নিকো গঞ্জালেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ), এজাকুয়েল প্যালাসিওস (বায়ার লেভারকুসেন), নিকোলাস পাজ (কোমো) ও থিয়েগো আলমাদা (অ্যাতলেটিকো মাদ্রিদ)
ফরোয়ার্ড : জুলিয়ানো সিমিওনে (অ্যাতলেটিকো মাদ্রিদ), লিওনেল মেসি (ইন্টার মিয়ামি), হুলিয়ান আলভারেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান) ও হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস)
তবে আর্জেন্টিনার মূল স্কোয়াডে জায়গা পেতে বিভিন্ন পজিশনের বেশ কয়েকজন ফুটবলারের মাঝে প্রতিযোগিতা চলছে। তৃতীয় গোলরক্ষক হওয়ার দৌড়ে আছে হুয়ান মুসো ও ওয়াল্টার বেনিতেজ। এই লড়াইয়ে এখন পর্যন্ত মুসো এগিয়ে। ব্যাকআপ লেফটব্যাক হিসেবে মার্কোস আকুয়া ও গ্যাব্রিয়েল রোহাস প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেন্টারব্যাক পজিশনে বাড়তি অপশন হিসেবে মার্কোস সেনেসি কিংবা ফাকুন্দো মেদিনা সুযোগ পেতে পারেন। এ ছাড়া মিডফিল্ড ও আক্রমণভাগে জিওভানি লো সেলসোর সুযোগ নির্ভর করছে তার ফিটনেসের ওপর। সম্ভাব্য বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন ভ্যালেন্টিন বারকো, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও ম্যাক্সিমো পেরোনে।
চূড়ান্ত তালিকার বাইরে বিবেচনায় আছেন যারা-
গোলরক্ষক : ফাকুন্দো কাম্বেসেস
ডিফেন্ডার : কেভিন লোমোনাকো, মারিয়ানো ত্রোইলো, লাউতারো রিভেরো, টমাস প্যালাসিওস, লুকাস মার্টিনেজ কোয়ার্তা, আগুস্তিন গিয়াই, ফ্রান্সিসকো ওর্তেগা, কেভিন ম্যাক-অ্যালিস্টার
মিডফিল্ডার : অ্যালান ভারেলা, অ্যানিবাল মোরেনো, এজাকুয়েল ফার্নান্দেজ, এনজো বারেনেচিয়া, এমিলিয়ানো বুয়েন্দিয়া
ফরোয়ার্ড : পাউলো দিবালা, আলেহান্দ্রো গারনাচো, আনহেল কোরেয়া, সান্তিয়াগো কাস্ত্রো ও ভ্যালেন্টিন কাস্তেয়ানোস
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...