...
শিরোনাম
উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ কাজ ⁜ কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ্ধার ⁜ কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা ⁜ বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড ⁜ ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪ ⁜ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা ⁜ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা রাষ্ট্রীয় সম্মানি বরাদ্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য, জলাবদ্ধতার ঝুঁকিতে পথচারীরা ⁜ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে অটোরিকশা ও টাকা ছিনতাই: মূল অভিযুক্ত ৩ জন গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার ⁜ বুড়িচংয়ে এমপি ডাবলহোন্ডা কাপ ফুটবলের ৬ষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত ⁜ দাউদকান্দি নোয়াদ্দায় ছাত্র অধিকার পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ ⁜ হোমনায় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুইয়াকে গণসংবর্ধনা! ⁜ কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ ⁜ সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম ⁜ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম ⁜ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক ⁜ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক ⁜ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ⁜ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Apr 2026, 12:04 AM

...
মুরাদনগরে চুরির বিচার করায় বিচারকদের বিরুদ্ধে মামলা, ক্ষুব্ধ এলাকাবাসী News Image

বেলাল উদ্দিন আহাম্মদ

কুমিল্লার মুরাদনগরে নির্মাণাধীন মাদ্রাসার ভবনের রড চুরির অভিযোগে স্থানীয়ভাবে বিচার করার জেরে এবার উল্টো বিচারকারীদের বিরুদ্ধেই আদালতে মামলা দায়েরের ঘটনা ঘটেছে| এতে ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে| ঘটনাটি ঘটেছে উপজেলার জাহাপুর ইউনিয়নের শুশুন্ডা গ্রামে|

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৮ মার্চ শুশুন্ডা ইসলামিয়া আলিয়া মাদ্রাসার নির্মাণাধীন ভবন থেকে রড চুরির অভিযোগে নাজির নামের এক যুবককে আটক করে এলাকাবাসী| পরে তার বাবা আলী মিয়ার উপস্থিতিতে স্থানীয় মাতব্বরদের মাধ্যমে একটি সালিশি ˆবঠকে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়| নির্দিষ্ট সময়ে জরিমানার টাকা পরিশোধ না করে গত ৩১ মার্চ আলী মিয়া বাদী হয়ে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ১১ ন¤^র আমলি আদালতে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন|

মামলায় তিনি দাবি করেন, তার ছেলে নাজির চুরির সঙ্গে জড়িত নয়; বরং জাতীয় নির্বাচনের রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মারধর করা হয়েছে|

তবে মুঠোফোনে আলী মিয়া ভিন্ন তথ্য দিয়ে জানান, একটি মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় যুবকদের সঙ্গে সংঘর্ষের জেরে তার ছেলেকে চোখ বেঁধে মারধর করা হয়| তিনি আরো জানান, স্থানীয় মাতবর সিদ্দিকুর রহমানের পরামর্শেই আদালতের শরণাপন্ন হয়েছেন|

এদিকে স্থানীয় মাতব্বর সিদ্দিকুর রহমান বলেন, নাজির একজন চিহ্নিত চোর, এতে কোন সন্দেহ নেই| যেহেতু একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা| তাকে আইনের হাতে তুলে না দিয়ে ‘মব’ ˆতরি করে চোখ বেঁধে মারধর ও জরিমানা করা হয়েছে, যা ঠিক হয়নি| তাই তার বাবা আদালতে গেছেন|

মামলার ২ ন¤^র আসামি আব্দুল আহাদ বলেন, নাজিরকে চুরির মালামালসহ হাতেনাতে আটক করা হয়| এলাকার ছেলে হওয়ায় তার পরিবারের অনুরোধে সামাজিকভাবে মীমাংসা করা হয়েছিল| এখন উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে|

অন্যদিকে মামলার ৮ ন¤^র আসামি আশরাফুল হক দাবি করেন, ঘটনার সময় তিনি ঢাকায় ছিলেন| তবুও তাকে মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি|

স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য শাহজালাল বলেন, চুরির ঘটনায় স্থানীয়ভাবে সমাধান করা হলেও এখন সেই বিচারকারীদেরই আসামি করা হয়েছে, যা দুঃখজনক|

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এলাকাবাসী বলেন, হাতেনাতে চোর ধরেও এখন উল্টো মামলার আসামি হতে হচ্ছে! তাহলে সমাজে ন্যায়বিচার কোথায়?

একদিকে চুরির অভিযোগ, অন্যদিকে বিচার প্রক্রিয়া নিয়ে বিতর্ক, সব মিলিয়ে মুরাদনগরের এই ঘটনা এখন স্থানীয়ভাবে তীব্র আলোচনার জন্ম দিয়েছে|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ কাজ
উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ ক...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোডে ট্রমা হাসপাতালের বিপরীতে মুজিবুর রহমান গংয়ের মালিকানাধী...

কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ্ধার
কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ...

মাহফুজ নান্টু, কুমিল্লাকুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় বাসার গ্রীল কেটে চুরির ঘটনায় জড়িত দুই দুর্ধর্...

কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর...

‎কুবি প্রতিনিধি ‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার...

বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড

কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক যুবককে এক বছরের বি...

ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহ...

ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা

আয়েশা আক্তারপ্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ কাজ
➤ কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ্ধার
➤ কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর অফিসে সমঝোতা
➤ বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
➤ ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
➤ ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
➤ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১ হাজার ১০০ কোটি টাকা রাষ্ট্রীয় সম্মানি বরাদ্দ
➤ ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ পলিথিনের রমরমা বাণিজ্য, জলাবদ্ধতার ঝুঁকিতে পথচারীরা
➤ কুমিল্লায় সবজি ব্যবসায়ীকে কুপিয়ে অটোরিকশা ও টাকা ছিনতাই: মূল অভিযুক্ত ৩ জন গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৯ জন গ্রেপ্তার, সাড়ে ২৬ কেজি গাঁজা উদ্ধার
➤ বুড়িচংয়ে এমপি ডাবলহোন্ডা কাপ ফুটবলের ৬ষ্ঠ দিনের খেলা অনুষ্ঠিত
➤ দাউদকান্দি নোয়াদ্দায় ছাত্র অধিকার পরিষদের বৃক্ষরোপণ ও চারা বিতরণ
➤ হোমনায় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুইয়াকে গণসংবর্ধনা!
➤ কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ
➤ সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
➤ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
➤ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক
➤ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
➤ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
➤ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir