...
শিরোনাম
মেসিই সর্বকালের সেরা’, মেনে নিতে আহ্বান রোনালদোর ⁜ ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তি প্রকাশ, সই হতে পারে শুক্রবারই ⁜ ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু ⁜ কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের : ছোট ভাই আটক ⁜ ‘অবহেলায় নয়, সেবার ছোঁয়ায় বাঁচবে প্রবীণ জীবন’ ⁜ তিতাসে থানার গেটে হামলার ভিডিও ভাইরাল, আটক ৩ ⁜ কুমিল্লায় মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০ ⁜ কুমিল্লার তীব্র গ্যাস সংকট নিরসনে মাঠে কুউক চেয়ারম্যান ⁜ ১৭ কোটি টাকার প্রকল্পের তদারকির অভাব, ⁜ কুমিল্লা সদর দক্ষিণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গ্রেডিং স্টিকার হস্তান্তর ⁜ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত চার পলাতক আসামি গ্রেপ্তার ⁜ বাঞ্ছারামপুর সামান্য বৃষ্টিতে রাস্তা হয়ে যায় জলাশয় ⁜ দাউদকান্দিতে প্রীতিম্যাচ ফুটবল খেলায় আর্জেটিনা সমর্থক দল চ্যাম্পিয়ন ⁜ ব্রাহ্মণপাড়ায় জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ⁜ বুড়িচংয়ে বাড়ছে ঝাঁকি জালের চাহিদা ⁜ মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ চান্দিনায় বিশেষ অভিযানে মাদক কারবার ও সেবনের দায়ে ৩ জন আটক ⁜ কুমিল্লায় সরকারি ঘরের সামনে দেয়াল তুলে বৃদ্ধকে অবরুদ্ধ করার অভিযোগ ⁜ খালার বাড়ী থেকে ফেনীর বাসায় যাওয়ার পথে গণধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থী , আটক-২ ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Apr 2026, 7:52 AM

...
বর্ণাঢ্য আয়োজনে আইইবি কুমিল্লা কেন্দ্রের পহেলা বৈশাখ উদযাপন। News Image

মহিউদ্দীন আকাশ 

বর্ণাঢ্য আয়োজন, উৎসবমুখর পরিবেশ এবং প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করেছে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) কুমিল্লা কেন্দ্র।

পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী নানা আয়োজনের মাধ্যমে কেন্দ্র প্রাঙ্গণ পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে প্রকৌশলী, তাদের পরিবার-পরিজন, শিশু-কিশোর ও অতিথিদের উপস্থিতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সর্বত্র।

সকালে বৈশাখী সাজে সজ্জিত কেন্দ্র প্রাঙ্গণে শুভ নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা এবং বিভিন্ন ক্রীড়া আয়োজন। ছোটদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রতিযোগিতাগুলো হয়ে ওঠে প্রাণবন্ত ও আনন্দঘন।

এছাড়া প্রকৌশলীদের অংশগ্রহণে অনুষ্ঠিত ব্যতিক্রমধর্মী বালিশ খেলা সবার মাঝে বাড়তি উৎসাহ ও বিনোদন যোগায়। খেলায় অংশ নেওয়া প্রকৌশলীরা হাস্যরস আর আনন্দে মাতিয়ে তোলেন পুরো অনুষ্ঠানস্থল। নারী সদস্যদের জন্যও ছিল বিশেষ বালিশ খেলা।


দিনব্যাপী আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল অন্যতম আকর্ষণ। সংগীত, আবৃত্তি ও বৈশাখী পরিবেশনায় অংশ নেন স্থানীয় শিল্পী ও সদস্যরা। বাংলা সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরা এসব পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

আইইবি কুমিল্লা কেন্দ্রের নেতৃবৃন্দ জানান, বাংলা নববর্ষ আমাদের অসাম্প্রদায়িক চেতনা, ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক। নতুন প্রজন্মের কাছে বাঙালির ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা বলেন, ভবিষ্যতেও আইইবি কুমিল্লা কেন্দ্র এ ধরনের সাংস্কৃতিক ও সামাজিক আয়োজন অব্যাহত রাখবে।

অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী এই আয়োজন আনন্দ, সম্প্রীতি ও বাঙালিয়ানা চেতনায় ভরিয়ে তোলে অংশগ্রহণকারীদের।

আইইবি কুমিল্লা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকৌশলী সাইদুর রহমান,

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কুমিল্লার প্রধান প্রকৌশলী শেখ ফিরোজ কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক কমিটির
আহ্বায়ক, প্রকৌঃ রুহুল আমিন পাটোয়ারী, যুগ্ন আহ্বায়ক, প্রকৌঃ মোঃ সানাউল্লাহ, যুগ্ন আহবায়ক, প্রকৌঃ আব্দুল্লাহ আল আমিন, যুগ্ন আহবায়ক,প্রকৌঃ ইয়াসিনুর রহমান, যুগ্ন আহবায়ক,প্রকৌঃ এ.কে.এম আকবর কবির,যুগ্ন আহ্বায়ক,প্রকৌঃ মোঃ নুরুল আলম, সদস্য সচিব,প্রকৌঃ উজায়ের আহমেদ, যুগ্ন সদস্য সচিব, প্রকৌঃ জানে আলম
যুগ্ন সদস্য সচিব,প্রকৌঃ শহিদুল ইসলাম, যুগ্ন সদস্য সচিব,প্রকৌঃ মোঃ সেলিম কবির,সদস্য,প্রকৌঃ কাজী জামাল উদ্দীন, সদস্য:প্রকৌঃ আব্দুল্লাহ আল মামুন, সদস্য: প্রকৌঃ সাইফুল ইসলাম, সদস্য:প্রকৌঃ আব্দুস সালাম প্রমুখ



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মেসিই সর্বকালের সেরা’, মেনে নিতে আহ্বান রোনালদোর
মেসিই সর্বকালের সেরা’, মেনে নিতে আহ্বান রোনালদোর

আর কোনো লুকোছাপা নয়, কানা-ঘুষা নয়, নয় কোনো তর্ক-বিতর্ক, লিওনেল মেসিই সর্বকালের সেরা! কথাটি আর কারো ন...

ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তি প্রকাশ, সই হতে পারে শুক্রবারই
ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তি প্রকাশ, সই হতে পারে শুক্রবার...

যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের বিস্তারিত নথি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে যুক্তরাষ...

ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু
ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

ম্যাচ জুড়ে আক্রমণে ছড়ি ঘোরাল ইংল্যান্ড। জোড়া গোলে রেকর্ড বইয়ে নাম লেখালেন অধিনায়ক হ্যারি কেইন। দুইবা...

কোদালের আঘাতে  প্রাণ গেল বড় ভাইয়ের : ছোট ভাই আটক
কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের : ছোট ভাই আটক

নাজমুল করিম ফারুক কুমিল্লার তিতাসে টিউবওয়েল (নলকূপের) পানি নেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদাল...

‘অবহেলায় নয়, সেবার ছোঁয়ায় বাঁচবে প্রবীণ জীবন’
‘অবহেলায় নয়, সেবার ছোঁয়ায় বাঁচবে প্রবীণ জীবন’

মাহফুজ নান্টু কুমিল্লা।। মানবিক বাংলাদেশ গড়ার পাশাপাশি বেকারত্ব দূরীকরণ ও বৈদেশিক আয় বৃদ্ধির সম...

তিতাসে থানার গেটে হামলার ভিডিও    ভাইরাল, আটক ৩
তিতাসে থানার গেটে হামলার ভিডিও ভাইরাল, আটক ৩

তিতাস প্রতিনিধি কুমিল্লার তিতাস থানার গেটের সামনে অভিযোগকারী পক্ষের উপর হামলার ঘটনা ব্যাপক চাঞ্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মেসিই সর্বকালের সেরা’, মেনে নিতে আহ্বান রোনালদোর
➤ ইরান-যুক্তরাষ্ট্র ১৪ দফা চুক্তি প্রকাশ, সই হতে পারে শুক্রবারই
➤ ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু
➤ কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের : ছোট ভাই আটক
➤ ‘অবহেলায় নয়, সেবার ছোঁয়ায় বাঁচবে প্রবীণ জীবন’
➤ তিতাসে থানার গেটে হামলার ভিডিও ভাইরাল, আটক ৩
➤ কুমিল্লায় মহাসড়কে বিআরটিসি বাস উল্টে আহত ১০
➤ কুমিল্লার তীব্র গ্যাস সংকট নিরসনে মাঠে কুউক চেয়ারম্যান
➤ ১৭ কোটি টাকার প্রকল্পের তদারকির অভাব,
➤ কুমিল্লা সদর দক্ষিণে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গ্রেডিং স্টিকার হস্তান্তর
➤ ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত চার পলাতক আসামি গ্রেপ্তার
➤ বাঞ্ছারামপুর সামান্য বৃষ্টিতে রাস্তা হয়ে যায় জলাশয়
➤ দাউদকান্দিতে প্রীতিম্যাচ ফুটবল খেলায় আর্জেটিনা সমর্থক দল চ্যাম্পিয়ন
➤ ব্রাহ্মণপাড়ায় জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত
➤ কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
➤ বুড়িচংয়ে বাড়ছে ঝাঁকি জালের চাহিদা
➤ মুরাদনগরে স্কাউটদের দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ চান্দিনায় বিশেষ অভিযানে মাদক কারবার ও সেবনের দায়ে ৩ জন আটক
➤ কুমিল্লায় সরকারি ঘরের সামনে দেয়াল তুলে বৃদ্ধকে অবরুদ্ধ করার অভিযোগ
➤ খালার বাড়ী থেকে ফেনীর বাসায় যাওয়ার পথে গণধর্ষণের শিকার স্কুল শিক্ষার্থী , আটক-২
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir