প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2026, 12:18 AM
ব্রাহ্মণপাড়ায় পরোয়ানাভুক্ত চার পলাতক আসামি গ্রেপ্তার
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত চারজন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যাক্তিরা হলেন উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ গ্রামের হোসেন শাহের ছেলে মো. জালাল (২৭), একই গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. আনোয়ার হোসেন, মৃত আব্দুল গফুরের ছেলে রুহুল আমিন ও শশীদল ইউনিয়নের শশীদল গ্রামের আব্দুর রহিমের ছেলে মো. রওশন হোসেন (৩৫)।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করেন। এসব অভিযানে পৃথকভাবে নেতৃত্ব দেন উপপরিদর্শক (এসআই) ডি.এ মজিদ, মো. শামীম হোসেন, সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মুছা ও মোঃ নুর-আল আহসান।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের বুধবার সকালে আদালতে হাজির করা হলে আদালত তাদের জেলা হাজতে প্রেরণের নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...
কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...
আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...