প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jun 2026, 12:05 AM
চান্দিনায় বিশেষ অভিযানে মাদক কারবার ও সেবনের দায়ে ৩ জন আটক
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় ২৪ ঘন্টা ব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজা উদ্ধার সহ ৩ জন মাদক কারবারি ও মাদক সেবনকারীকে আটক করে চান্দিনা থানা পুলিশ। এসময় তাদের অপরাধ অনুযায়ী বিভিন্ন দণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ জুন) পৃথক অভিযান চালিয়ে চান্দিনা উপজেলার নাওতলা পূর্বপাড়ার মৃত সিরাজুল ইসলাম এর ছেলে হাবিবুর রহমান হৃদয় (২৮) কে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। আটককৃতের বিরুদ্ধে চান্দিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। একই দিন উপজেলার বল্লারচরে অভিযান চালিয়ে ওই গ্রামের আবু তাহের এর ছেলে মো. সাকিব (২০) এবং মো. দুলাল এর ছেলে শাহজালাল (২৪) কে মাদক সেবনের সময় আটক করে পুলিশ।
মাদক সেবনের দায়ে আটককৃত সাকিবকে ১৫ দিনের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড এবং আটককৃত শাহজালালকে ১০ দিনের কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এম ইনজারুল হক।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান, আটককৃতদের বুধ্বার (১৭ জুন) দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...