প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Apr 2026, 8:03 AM
কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলে নিহত
কুমিল্লার দেবিদ্বারে সিএনজিচালিত অটোরিকশা এবং কাভার্ডভ্যানের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। অটোরিকশা চালকসহ তিনজন আহত হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মুরাদনগর উপজেলার জাড্ডা গ্রামের জুতার কারখানার ব্যবসায়ী দিদার মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৮) এবং তার ছেলে ইয়ামিন (৬)।
আহতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাশারুপ গ্রামের মৃত বজলুমিয়ার ছেলে নিহত রৌশন আরার পিতা মো. তাজুল ইসলাম (৭৩),তার মা মিনু আরা বেগম(৬৫) এবং মুরাদনগর উপজেলার দারোরা গ্রামের লাল মিয়ার ছেলে অটোরিকশা চালক জিসান (৩৫)।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানান, কুমিল্লা সেনানিবাস এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে সিএনজিচালিত অটোরিকশা যোগে নবীনগরে গ্রামের বাড়ি ফিরছিল এক পরিবারের চার সদস্য। দুপুর পৌনে ৩টার দিকে দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রৌশন আরা বেগম মারা যান। এ সময় আহত চারজনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রৌশন আরা বেগমের ছেলে ইয়ামিনকেও মৃত ঘোষণা করা হয়। তার মা-বাবা ও সিএনজি চালক বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
নিহত রৌশন আরা বেগমের বাবা আহত তাজুল ইসলাম বলেন, তিনি স্ত্রী, কন্যা, নাতিকে নিয়ে কুমিল্লার ময়নামতিতে এক আত্মীয়ের বাড়ি থেকে সিএনজি অটো রিকশা যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়, এতে ঘটনাস্থলে আমার মেয়ে নিহত হয় এবং হাসপাতাল নেয়ার পর নাতি মারা যায়।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তার করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...
ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর...
বর্ণীল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে আমরা ব্যাংকার্স পরিবার কুমিল্লা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উ...