প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Apr 2026, 8:13 AM
ব্রাহ্মণপাড়ায় মাটি উত্তোলনের অভিযোগে ২টি অবৈধ ড্রেজার মেশিনসহ সরঞ্জাম অকেজো
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় ২টি খননযন্ত্র (ড্রেজার মেশিন), ১২শ ফুট পাইপসহ বিভিন্ন সরঞ্জাম ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা (খলিফাপাড়া) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। এসময় আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে দক্ষিণ চান্দলা (খলিফাপাড়া) এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকার ফসিল মাঠ থেকে ২টি ড্রেজার মেশিন ও সংশ্লিষ্ট পাইপসহ অন্যান্য সরঞ্জাম ধ্বংস করে অকেজো করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান বলেন, কৃষিজমি রক্ষা ও অবৈধ খনন বন্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আ...
নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লার তিতাসের চরভাটেরা ও মেঘনার আলীপুর গ্রামবাসীর মধ্যে ফের চর দখল...
কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
জাহিদ পাটোয়ারীপ্রবাসী-অধ্যুষিত জেলা কুমিল্লা। রেমিট্যান্সেও দেশসেরা। দেশি-বিদেশি শিল্প-কারখানাতেও ঠা...
গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্...
মাহফুজ নান্টু কুমিল্লামাত্র দেড় মাস আগের কথা। নতুন সংসার ঘিরে বুকভরা হাজারো স্বপ্ন আর একরাশ আশা ন...
কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কোল্ড স্টোরেজে বসে ইয়াবা সেবনের সময় পাঁচ যুবকক...
কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সং...
আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:“যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে স...
ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন
প্রেস বিজ্ঞপ্তিজুলাই শহিদ দিবস উপলক্ষে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে আলোচনা সভা ও শোক রেলি...