প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Apr 2026, 10:30 AM
মুরাদনগরে অসুস্থ বন্ধুর মন ভালো রাখতে একসঙ্গে ন্যাড়া হলেন ১০ যুবক
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর
বন্ধুত্ব মানে শুধু আনন্দের ভাগাভাগি নয়, দুঃখ-কষ্টেও একসঙ্গে থাকার নামই প্রকৃত বন্ধুত্ব।
কুমিল্লার মুরাদনগরে এমনই এক হৃদয়ছোঁয়া ঘটনার জন্ম দিয়েছেন একদল যুবক, যা
ইতোমধ্যেই ছুঁয়ে গেছে হাজারো মানুষের হৃদয়।
উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন খৈয়াখালী বাজারের একটি সেলুনে গত বুধবার (১৫ এপ্রিল)
দেখা যায় এক ব্যতিক্রমী দৃশ্য।
যা পরে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়।
খোঁজ নিয়ে জানা যায়, মাথার ত্বকের সমস্যার কারণে চিকিৎসকের পরামর্শে দৌলতপুর
গ্রামের সজীব নামের এক যুবক নিজের মাথা ন্যাড়া করেন। বিষয়টি জানতে পেরে বন্ধুর কষ্ট
ভাগ করে নিতে একে একে নিজেদের মাথার চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে যান আরও ৯ বন্ধু।
বন্ধুত্বের এই নিঃস্বার্থ ভালোবাসায় মাথা ন্যাড়া করেন, কাইয়ুম মিয়া, মো. আলম, শরিফ,
মো. মোমেন, মো. নাজিম, মো. শাহজালাল, মো. মাইনুদ্দিন, মো. সাদ্দাম ও মো. সাগর।
বন্ধুরা জানান, সজীব যেন নিজেকে একা মনে না করে, সেজন্য তার মন ভালো রাখতেই তারা এই
সিদ্ধান্ত নিয়েছে।
স্থানীয় বাসিন্দা বাবুল মিয়া আবেগঘন কণ্ঠে বলেন, এটাই তো প্রকৃত বন্ধুত্ব, যেখানে
সুখ-দুঃখ সবকিছুই ভাগ করে নেওয়া হয়।
বন্ধুদের এমন ভালোবাসায় সজীবও চুপ করে থাকেননি। বৃহস্পতিবার দুপুরে খৈয়াখালী বাজারের
‘মাই ডিয়ার চটপটি হাউজ’-এর ছাদে বন্ধুদের সম্মানে আয়োজন করেন এক ব্যতিক্রমী
পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
লটারির মাধ্যমে প্রথম বিজয়ীকে উপহার দেওয়া হয় একটি খাসি, দ্বিতীয়জন পান একটি
রাজহাঁস এবং তৃতীয়জনের হাতে তুলে দেওয়া হয় একটি দেশি মোরগ। এছাড়া বাকি বন্ধুদের
প্রত্যেককে দেওয়া হয় একটি করে হাতঘড়ি।
বন্ধুত্বের এই গল্প যেন মনে করিয়ে দেয়, রক্তের সম্পর্ক নয়, হৃদয়ের সম্পর্কই কখনো কখনো
সবচেয়ে গভীর হয়। মুরাদনগরের এই ১০ যুবক সেই সত্যকেই নতুন করে প্রমাণ করলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...