প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Apr 2026, 10:31 AM
কুমিল্লায় ২ হাজার কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ২ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে উফশী আউশ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে উপজেলা মিলনায়তনে বীজ ও সার বিতরণ এর উদ্বোধন করেন কুমিল্লা ৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী।
তিনি বলেন, বিএনপি সরকার কৃষি বান্ধব সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকদের জন্য কৃষক কার্ড চালু করেছেন। বর্তমান সরকারের আমলে কৃষি খাতের ব্যাপক অগ্রগতি হচ্ছে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি। তারেক রহমানের নেতৃত্বে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোনায়েদ কবির খান। অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজিব তালুকদার, সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহউদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আখতার হোসাইন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, উপজেলা প্রকৌশলী তপন চন্দ্র, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সামীম ইকবাল, উপজেলা কৃষকদল সভাপতি কাজী গিয়াস উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা হাসনাত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় মহানগর জামায়াতে ইসলামীর আসন্ন কমিটি গঠন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব চ...
কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তোলার লক্ষ্যে সলিড ওয়েস্ট...
কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র স...
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে কুমিল্লা মহানগর, সদর দক্ষিণ ও বিভিন্ন ইউনিয়নের শতাধ...
বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারো...
নিজস্ব প্রতিবেদককুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা আনন্দঘন, সুশৃঙ্খল ও নির্...
মনোহরগঞ্জে ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা সেবা পেলেন ৩শতাধিক...
আবুল কালাম আজাদকুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছোট উত্তর হাওলা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে সামাজি...
পূজামণ্ডপের নিরাপত্তা ও সম্প্রীতি রক্ষায় মুরাদনগরে বিএনপির ম...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিআসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবম...