প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jul 2025, 12:25 PM
কুমিল্লা আইডিয়াল কলেজের পরীক্ষায় ভালো ফলাফলকারীদের মাঝে পুরস্কার বিতরণ
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আইডিয়াল কলেজের একাদশ শ্রেনির সমাপনী পরীক্ষার ফলাফল প্রকাশ,পরীক্ষায় ভালো ফলাফলকারীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কলেজ পরিচালনা কমিটির সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খান, বিশেষ অতিথি ছিলেন সুবরাতি শাহজাদী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মোস্তাফিজুর রহমান, মালেকা মমতাজ বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক ওয়াছিরুল হাসান সুমন, রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, কুমিল্লা ই হক কোচিং এর পরিচালক মো. আনোয়ার হোসেন। হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. ইমতিয়াজ মজুমদার এর পরিচালনায় অনুষ্ঠানের পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন ফাইয়াজ মাহমুদ সিয়াম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে বক্তরা বলেন,জীবনে কিছু না কিছু স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে হবে। স্বপ্ন মানুষকে বড় হতে শেখায়, স্বপ্ন মানুষকে সফলতার চূড়ায় পৌঁছায়। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হওয়ার জন্য এখনি প্রস্তুতি নেওয়ার সময়। ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক হাসান ভূইয়া, মো. জাবেদ হোসেন, মোহাম্মদ মনির হোসেন, নাইমা আক্তার, ফাহিমা আক্তার,নিশাত মাহমুদ, মিঠুন মজুমদার, মোহাম্মদ আব্দুল্লা আল মামুন, সুনীল চন্দ্র দাস, অন্যন্যা ব্যানাজী, নাহিন আক্তার, মোহাম্মদ সোাহরাব হোসেন।
একাদশ শ্রেণির সমাপনী পরীক্ষায় বিজ্ঞান বিভাগের প্রথম স্থান-নূরুনাহার আক্তার, দ্বিতীয় স্থান- সাবিহা আক্তার, তৃতীয় স্থান- এম আফছানা ইসলাম। মানবিক বিভাগে প্রথম স্থান- মিতু আক্তার, দ্বিতীয় স্থান- মরিয়ম আক্তার, তৃতীয় স্থান- শিখা আক্তার। ব্যবসায় শিক্ষা বিভাগে প্রথম স্থান- মো. ফয়সল, দ্বিতীয় স্থান-নাঈম, তৃতীয় স্থান- নিশীতা সরকার। সকল বিভাগে ভালো ফলাফলকারী শিক্ষার্থীকে পুরষ্কার হিসেবে বই ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...
নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...
মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশ...
কাজী খোরশেদ আলম,কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যা...
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...