প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 9 Jul 2025, 12:23 PM
চৌদ্দগ্রামে মাদক ব্যবসায়ীর হামলায় দুইজন আহত
এমরান হোসেন বাপ্পি
ইয়াবাসহ এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী ছুট্টুকে আটক করায় মাদক ব্যবসায়ীদের হামলায় ২ যুবক আহত হয়েছে। হামলাকারীরা একটি মোটর সাইকেল ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। সোমবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের মহাসড়ক সংলগ্ন নানকরা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাতিসা ইউনিয়নের নানকরা গ্রামের মোঃ ছুট্টু সোমবার রাতে ভারত সীমান্তবর্তী আমজাদের বাজারের দূর্গাপুর এলাকা দিয়ে ভারত থেকে ইয়াবা নিয়ে মহাসড়ক হয়ে নানকরার দিকে যাচ্ছিল। এ সময় দূর্গাপুর গ্রামের কামরুল হাসানসহ মাদক বিরোধী কয়েকজন যুবক তাকে সন্দেহ করে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে একপর্যায়ে যুবকরা মোটর সাইকেলযোগে ধাওয়া করে নানকরা এলাকায় গিয়ে ইয়াবাসহ ছুট্টুকে আটক করে। প্রশাসনকে বিষয়টি অবহিত করলে ক্ষিপ্ত হয়ে ছুট্টুর সহযোগী মিজানুর রহমানের নেতৃত্বে ১০/১৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাদক বিরোধীদের উপর হামলা করে। হামলায় আবদুল হালিম ও কামরুল হাসান আহত হন।
হামলাকারীরা আবদুল হালিমের মোবাইল ফোন ও কামরুল হাসানের একটি মোটর সাইকেল ছিনিয়ে নেয়। হামলায় গুরুতর আহত আবদুল হালিমকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। এ ঘটনায় কামরুল হাসান বাদি হয়ে মোঃ ছুট্টু ও মিজানুর রহমানের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৮-২০ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক সাইদুর রহমান বলেন, ‘হামলার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে’।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শ...
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) পরীক্ষায় ৮টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকা...
বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার কিশোরনগর গ্রামে পরিযায়ী (অতিথি) পাখির আবাসস্থল সংরক্ষণে উদ্য...
কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্য...
জাহিদ পাটোয়ারী, কুমিল্লাকুমিল্লার প্রায় অর্ধেক সরকারি প্রাথমিক বিদ্যালয় চলছে স্থায়ী প্রধান শিক্ষক ছা...
দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেল...
আয়েশা আক্তারদালালের পরিবর্তে সরাসরি কর্মকর্তার কাছে সেবা পাচ্ছেন মানুষ, ভূমি অফিসে ফিরেছে সাধারণ মান...
কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদার...
আয়েশা আক্তারকৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণ...
১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বয়সের ভারে ন্যুয়ে পড়লে কি হবে, এখনো ১২...