প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 22 Apr 2026, 8:38 AM
অজিত গুহ শিক্ষার্থীদের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর ক্রীড়া সামগ্রী বিতরণ
অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন একান্ত সচিব কবির হোসেন খাঁন
মহিউদ্দীন আকাশ ।। কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লক্ষাদিক টাকার ক্রীড়া উপহার সামগ্রী পাঠিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ সাফ গেমস জয়ী অধিনায়ক মো. আমিনুল হক।
মঙ্গলবার (২১ এপ্রিল) কলেজের অডিটরিয়ামে অধ্যক্ষ মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উপহার সামগ্রী প্রধান অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী বিতরণ করেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. কবির হোসেন খাঁন। এ সময় তিনি কলেজে শিক্ষা জীবনের স্মৃতিস্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদেন খেলাধুলায় সক্রিয় অংশগ্রহণের জন্য উৎসাহ দেন। সভাপতি বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ বলেন, খেলাধুলা শরীর ও মন ভালো রাখে, দলগত কাজের মানসিকতা তৈরি করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। সুস্থ জীবনের জন্য নিয়মিত খেলাধুলা অপরিহার্য। তিনি কলেজের পক্ষ থেকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী কে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানের আহ্বায়ক শিক্ষক পরিষদের সম্পাদক সহকারী অধ্যাপক মো. আবু জাহেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো. মোস্তাক আহমদ, কলেজ পরিচালনা পর্ষদের হিতৈষী সদস্য ও কলেজে ছাত্র সংসদের সাবেক ভিপি মো. মাহবুবুর রহমান দুলাল, জেলা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আমিরুল পাশা সিদ্দিক রাকিব, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ হাবিন, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক মোঃ দীপন এবং মহানগর ছাত্রদলের সভাপতি মো. নাহিদ রানা প্রমুখ।
পুরো অনুষ্ঠানের তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক সহকারী অধ্যাপক মো. মাহবুবুল আলম সুমন, যুগ্ম সম্পাদক প্রভাষক মীর মো. সোহেল রানা ও যুগ্ম সম্পাদক প্রভাষক মো. আব্দুল হালিম এবং শরীরচর্চা শিক্ষক মোঃ শফিক উল্লাহ রেজভী।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে চিকিৎসাসেবায় নানা অনিয়ম-অব্যবস্থাপনা ও বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা...
দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্র...
নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বারকুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়ন পরিষদ থেকে মিয়ানমারের তিনরোহি...
কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জ...
মো. আনোয়ারুল ইসলাম।।নিজস্ব প্রতিবেদক।। কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে একদিনে পৃথক অভিযান চালিয়ে...
ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী পৃথক অভিযা...
ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার...
কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা মহানগরীর রাজগঞ্জে জাল-জালিয়াতি ও অবৈধ প্রভাব খাটিয়ে ৩১ শতাংশ পৈত্রিক...