প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Apr 2026, 8:38 AM
বুড়িচং ফরিজপুরে জোরপূর্বক চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ
এটি একটি আবাসিক এলাকা, যেখানে রয়েছে মসজিদ, মাদ্রাসা ও এতিমখানা। সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষার্থী, মুসল্লি ও সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভুক্তভোগীরা জানান, দীর্ঘ ৩০ বছর ধরে ব্যবহৃত এই পথটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন।
এ ঘটনার প্রতিবাদে গতকাল ২১ এপ্রিল বিকেলে স্থানীয় গ্রামবাসী মানববন্ধন, প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন করেছেন। তারা দ্রুত সড়কটি পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। সময় উপস্থিত ছিলেন এ
ময়নামতি ইউনিয়ন বিএনপি সভাপতি অধ্যক্ষ মুহম্মদ সালাউদ্দিন, কুমিল্লা মহানগর আরাফাত রহমান কুকু পরিষদের সহ-সভাপতি মো. আবুল বাশার। অধ্যক্ষ মুহম্মদ সালাউদ্দিন বলেন,
“এই সড়কটি জনগণের সম্পদ—এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। এখানে চাঁদা দাবির কারণে সরকারি রাস্তা নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। শরিফ নামে এক ব্যক্তি, যিনি নিজেকে বিএনপির নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন, তার বিরুদ্ধে এ ধরনের কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। স্থানীয়দের ভাষ্যমতে, তিনি পূর্বে আওয়ামী লীগের সঙ্গে জড়িত ছিলেন, আর এখন বিএনপির নাম ব্যবহার করে এমন অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। আমি স্পষ্ট করে বলতে চাই—এ ধরনের কোনো কার্যক্রম বিএনপির আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। দল কখনোই জনভোগান্তি সৃষ্টি বা অনৈতিক কর্মকাণ্ডকে সমর্থন করে না। ময়নামতি ইউনিয়নের বিভিন্ন স্থানে যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তাহলে তা অবশ্যই তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি—দ্রুত সড়ক নির্মাণ কাজ পুনরায় চালু করা হোক এবং জনগণের চলাচলের অধিকার নিশ্চিত করা হোক।”
মানববন্ধন ও সংবাদ সম্মেলনের বিষয়কে কেন্দ্র করে ঘটনাস্থলে কুমিল্লার দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা উপস্থিত হন। তারা পরিস্থিতি শান্ত রাখতে উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানান এবং খুব দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পুলিশ জানায়, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের প্রত্যাশা—প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে এই দীর্ঘদিনের ব্যবহৃত সড়কটি আবারও সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...