প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Apr 2026, 8:43 AM
তিতাসে এসএসসি ও দাখিল পরীক্ষার অনুপস্থিত ২৩জন
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসের চারটি কেন্দ্রে এবার এসএসসি ও দাখিল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার প্রথম দিন মঙ্গলবার অনুষ্ঠিত বাংলা প্রথম পত্র ও কুরআন মাজিদ বিষয়ে ২৩জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এদের মধ্যে ১৪জন ছাত্রী ও ৯জন ছাত্র রয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবার এসএসসি পরীক্ষায় ১২টি মাধ্যমিক বিদ্যালয় থেকে গাজীপুর সরকারী মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্র, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্র এবং মাছিমপুর আর আর ইনস্টিটিউশন কেন্দ্রে ৯৩৩জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থি ছিল ১১জন। যাদের মধ্যে ছাত্রী ৭জন ও ছাত্র ৫জন। এছাড়া ইঞ্জি. হারুন-
উর-রশিদ গার্লস কলেজ কেন্দ্রে উপজেলার ১০টি মাদ্রাসা থেকে ৩১৩জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলে ১২জন। যাদের মধ্যে ছাত্রী ৭জন ও ছাত্র ৫জন। ভৌগোলিক সুবিধার কারণে মেঘনা উপজেলার ব্রাহ্মণচর নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা তিতাসে পরীক্ষা দিচ্ছে। এছাড়া একই কারণে তিতাসের দুটি প্রতিষ্ঠান লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয় ও বেগম ফজিলত নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশ্ববর্তী দাউদকান্দি উপজেলায় পরীক্ষা দিচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন জানান, চলমান এসএসসি ও
দাখিল পরীক্ষা সুষ্ঠু-সুন্দর ও নকলমুক্তভাবে করার লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কক্ষ পরিদর্শকের পাশাপাশি সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
৫ বছরের মধ্যে সবচেয়ে কম পাশ কুমিল্লা বোর্ডে
অশোক বড়ুয়াকুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে ২০২৬ সনের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর...
কুমিল্লা শিক্ষা বোর্ডে ১৫ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস ক...
মাহফুজ নান্টু, কুমিল্লা৷ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ...
উচ্চমাধ্যমিকে ফলাফল বিপর্যয়ের মধ্যেও ভালো করেছে সোনার বাংলা...
কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনার বাংলা কলেজ ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল...
কুমিল্লা বোর্ডে ১৫ কলেজে শূন্য পাস; শতভাগ পাস মাত্র ৪টিতে
আয়েশা আক্তারকুমিল্লা শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে শিক্ষার মান নিয়ে এবার উদ্বেগজ...
নগরীকে ডেঙ্গুমুক্ত রাখতে মাঠে সিটি করপোরেশন, নগরবাসীর সহযোগি...
আয়েশা আক্তারনগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং ডেঙ্গুর বিস্তার রোধে কুমিল্লা সিটি করপোরেশনের...
লালমাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফসলি জমিতে পড়ল ‘লাল-সবুজ’ বাস, আহত...
মাসুদ রানা কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লালমাই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক যাত্রীবাহী বাস...