...
শিরোনাম
বিশ্বকাপে মাঠে নামার আগে যা বললেন মেসি ⁜ তবে কি প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার? ⁜ কাতার নারী দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা ⁜ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ ⁜ জিম্বাবুয়ে সফর সামনে রেখে টেস্ট দল ঘোষণা দিলো বিসিবি ⁜ বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব ⁜ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান ⁜ পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’ ⁜ মেক্সিকোতে ইরান ফুটবল দলকে রাজকীয় অভ্যর্থনা ⁜ ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান ⁜ বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮ দেশই বারবার ট্রফি জেতে? ⁜ নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯ ⁜ বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত ⁜ দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল ⁜ নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন ⁜ সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম। ⁜ বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার ⁜ বখাটে আড্ডায় বাবার বাঁধা , অ্যাসিড নিক্ষেপে শিকার মেয়ে ⁜ ' ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়ার ঘোষণা জাহাঙ্গীর আলমের ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jul 2025, 10:56 PM

...
পানি কমছে News Image

জাহিদ পাটোয়ারী

গোমতী নদীর পানি কমতে শুরু করেছে। গত কয়েকদিনে টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হু হু করে বাড়তে থাকে নদীর পানি। এতে বেড়িবাঁধে বসবাসকারীদের মাঝে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। বন্যার আশঙ্কায় অনেকেই বাঁধের উপর বাঁশ-পলিথিন দিয়ে খুপরি ঘর বানিয়ে স্থায়ী বসতি ছেড়েছেন। বয়স্ক ও শিশুদের পাঠিছেন স্বজনদের বাসা-বাড়িতে। তবে স্বস্তির খবর হলো গতকাল শুক্রবার (১১ জুলাই) সকাল থেকে বৃষ্টি বন্ধ থাকায় দ্রুত পানি কমতে শুরু করেছে। এতে নদী পাড়ের মানুষের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে।    

এদিকে পাহাড়ি ঢলে চলতি মৌসুমে গোমতী নদীর চরসহ জেলার বিভিন্ন এলাকায় সবজি, আউশ ও রোপা আমন বীজ তলাসহ প্রায় ১৩ হাজার ৬৪০ হেক্টর ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় ১০ কোট টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা কৃষি বিভাগ।

গতকাল শুক্রবার দুপুরে সরেজমিন গোমতী নদীর পাড়ে গিয়ে দেখা যায়, বন্যার আশঙ্কায় নদীর বেড়িবাঁধের ওপর বাঁশ আর ত্রিপল দিয়ে বানানো খুপরি ঘর ছেড়ে মানুষ স্থায়ী বসতিতে ফিরতে শুরু করেছে। এরই মধ্যে যারা স্বজনদের বাসা-বাড়িতে আশ্রয় নিয়েছেন তারাও ফিরছেন নিজ নীড়ে। এই যেন এক শান্তির বার্তা। মুহুর্তেই মুছে গেলো নদী পাড়ের মানুষের ক্লান্তি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত কয়েকদিনে টানা মাঝারি ও ভারী বর্ষণ এবং ভারতের পাড়ে ঢলে গোমতীর পানি টইটুম্বুর হয়ে যায়। এতে নদীর চরে গড়ে ওঠা বসত ঘরের কাছাকাছি চলে আসে পানি। ফলে অনেকেই আগাম সতর্কতা হিসেবে বাড়ি ঘর ছেড়ে বেড়িবাঁধে সড়কের পাশে খুপরি ঘর নির্মাণ করেছে। কেউ আবার স্বজনদের বাসা-বাড়িতে আশ্রয় নিয়েছেন। বাড়ির মালামাল রক্ষা করতে বেড়িবাঁধে এনে রাখেছেন। তবে বৃহস্পতিবার রাত থেকে নদীর পানি কমতে থাকায় সকাল থেকে মানুষ পূনরায় খুবরি ঘর ছেড়ে নিজ বাড়িতে ফিরতে থাকেন।

সংরাইশ এলাকার আবুল কামলা নামে এক বাসিন্দা জানান, নিরুপায় হয়ে গোমতীর চরে বসবাস করছি। নদীর পানি বাড়লে আমাদের হার্টবিটও বাড়তে থাকে। গত তিন দিনে ৩ বছর পার করেছি। ঘরের কাছাকাছি পানি চলে এসেছে। ছেলে সন্তান নিয়ে বাঁশ-পলিথিন দিয়ে খুপরি বানিয়ে সড়কের পাশে রাত্রি যাপন করেছি। সকল থেকে আকাশে রোদ দেখে এবং নদীর পানি কমায় এখন বাড়িতে ছলে যাচ্ছি।

আমতলী এলাকার কৃষক শাহ আলম বলেন, চরে প্রায় তিন একর জমিতে এবার সবজি চাষ করেছি। ফলনও ভাল হয়েছে। গত কয়েকদিনের বৃষ্টি ও ভারতীয় পনিতে সব তলিয়ে গেছে। ঋণ নিয়ে কৃষি কাজ শুরু করি। পানির কারণে আমার অন্তত ৮-১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঋণ পরিশোধ করব কি ভাবে জানিনা। এই চরে আমার মতো আরও অনেক কৃষক রয়েছে, তাদেরও লাখ লাখ টাকা ক্ষতি হয়েছে।    

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মোহাম্মদ ওয়ালিউজ্জামান বলেন, টানা ভারী বর্ষণ আর উজানের ঢলে গোমতী নদীর পানি বৃদ্ধি পেয়েছিল। বৃষ্টি থামার পর এবং উজানের ঢল কিছুটা কমায় বিপদ মুক্ত বলা যেতে পারে। সর্বশেষ শুক্রবার বিকেল ৩টায় ৮ দশমিক ৫৬ সেন্টিমিটারে প্রবাহিত হতে দেখা গেছে। এরআগে বৃহস্পতিবার পানির উচ্চতা ছিল ৯ দশমিক ৬৮ মিটার। গোমতী নদীর বিপৎসীমা ১১ দশমিক ৩ সেন্টিমিটার। আশা করছি বৃষ্টি না হলে রাতে অংশে পানি আরও কমে যাবে।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানভীর হোসেন বলেন, ইতি মধ্যে পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। তবু সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে। এ ছাড়া দুর্যোগ মোকাবিলায় আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবেদ আলী বলেন, এখন পর্যন্ত জেলার কোথাও বন্যার সৃষ্টি হয়নি। একাধিক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি খবর পেয়েছি। আশার কথা হলো গোমতী নদীর পানি ধীরগতিতে হলেও কমে আসছে। আগামী দু-এক দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে। মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহবান জানান এই কর্মকর্তা। তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫৮৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আইউব মাহমুদ বলেন, চলতি মৌসুমে গোমতী নদীর চরসহ জেলার বিভিন্ন এলাকায় সবজি, আউশ ও রোপা আমন বীজ তলাসহ প্রায় ১৩ হাজার ৬৪০ হেক্টর ফসলি জমির ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে প্রায় ১০ কোট টাকারও বেশি ক্ষতি হয়েছে কৃষকদের। পুরোপুরি পানি নেমে গেলে আমরা এর সঠিক পরিসংখ্যান বের করতে পারবো। বর্তমানে সব উপজেলা থেকে তথ্য সংগ্রহ করছেন কৃষি ভিবাগের কর্মকতারা।

উল্লেখ্য-গত বছরের ২২ আগস্ট রাতে জেলার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া এলাকায় গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বুড়িচং-ব্রাহ্মণপাড়াসহ কয়েকটি উপজেলা। স্মরণকালের সেই বন্যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন কুমিল্লার মানুষ। যার কারণে গোমতীতে পানি বাড়লে কুমিল্লাবাসীর মানে আতঙ্ক বাড়ে।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বিশ্বকাপে মাঠে নামার আগে যা বললেন মেসি
বিশ্বকাপে মাঠে নামার আগে যা বললেন মেসি

পর্দা উঠতে যাচ্ছ গ্রেটেস্ট শো অন আর্থ নামে খ্যাত ফিফা বিশ^কাপের| বিশ্বমঞ্চের আসল লড়াই মাঠে গড়ানোর ঠি...

তবে কি প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার?
তবে কি প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার?

আগামী রোববার মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে হেক্সা (ষষ্ঠ শিরোপা) জয়ের মিশন শুরু করতে যাচ্ছে পাঁচবারের বি...

কাতার নারী দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা
কাতার নারী দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু হলেও ক্যারিয়ার বেশিদূর এগোয়নি| তিন ওয়ানডে খেলেই ক্রিকেটকে...

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বাংলাদ...

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...

জিম্বাবুয়ে সফর সামনে রেখে টেস্ট দল ঘোষণা দিলো বিসিবি
জিম্বাবুয়ে সফর সামনে রেখে টেস্ট দল ঘোষণা দিলো বিসিবি

চার বছর পর জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ| রোডেশিয়ানদের বিপক্ষে এক টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন...

বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব
বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব

এফএনএস বিদেশ : জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটের দ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বিশ্বকাপে মাঠে নামার আগে যা বললেন মেসি
➤ তবে কি প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন নেইমার?
➤ কাতার নারী দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা
➤ অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করল বাংলাদেশ
➤ জিম্বাবুয়ে সফর সামনে রেখে টেস্ট দল ঘোষণা দিলো বিসিবি
➤ বিশ্বকে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব
➤ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ ঘোষণা করল ইরান
➤ পণ্যের দাম বাড়লেও ট্রাম্প বললেন, ‘আমি মুদ্রাস্ফীতি পছন্দ করি’
➤ মেক্সিকোতে ইরান ফুটবল দলকে রাজকীয় অভ্যর্থনা
➤ ইরান থেকে ছোড়া ২০টি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান
➤ বিশ্বকাপ কি ‘ফিক্সড’, কেন মাত্র ৮ দেশই বারবার ট্রফি জেতে?
➤ নিমসার বাজারে পুলিশের গাড়ি ভাঙচুর: অভিযানে গ্রেপ্তার ১৯
➤ বার্ডে গ্রামীণ নারীর স্বাস্থ্য সুরক্ষা ও One Health পদ্ধতি বিষয়ে সেমিনার অনুষ্ঠিত
➤ দাউদকান্দিতে ছাত্রদলের জরুরি সভা, পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল
➤ নবীনগরে কাঁঠালের বাম্পার ফলন উপজেলায় ও প্রতিটি গ্রামে কাঁঠালের বাম্পার ফলন
➤ সব ফলকে ছাপিয়ে, বাঞ্ছারামপুরে তালের শাঁস বিক্রির ধূম।
➤ বাইউস্ট, কুমিল্লায় ‘কোয়ালিটি অ্যাশিউরেন্স ও অ্যাক্রেডিটেশনে প্রশাসনিক কর্মকর্তাদের ভূমিকা’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে তিন পলাতক আসামি গ্রেপ্তার
➤ বখাটে আড্ডায় বাবার বাঁধা , অ্যাসিড নিক্ষেপে শিকার মেয়ে
➤ ' ব্রাহ্মণপাড়াকে মডেল উপজেলা গড়ার ঘোষণা জাহাঙ্গীর আলমের
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir