প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jul 2025, 11:07 PM
লালমাইয়ে একই পরিবারের ৪ ইয়াবা ব্যবসায়ীকে কারাদন্ড
কাজী ইয়াকুব আলী নিমেল
একটি বাড়ি ও একাধিক প্রজন্ম। মাদক ব্যবসা যেন তাদের পারিবারিক পেশা। কুমিল্লার লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ফাজিলপুর গ্রামস্থ ফজুর বাড়িতে চলে আসছিল মাদকের এমনই সাম্রাজ্য। অবশেষে ৩০ বছরের অন্ধকার ব্যবসার পর আইনের মুখোমুখি হলো এই পরিবারের সদস্যরা। ভ্রাম্যমান আদালত মা-ছেলেসহ চারজনকে কারাদন্ড দিয়েছেন।
বৃহস্পতিবার দিবাগত রাতে লালমাই আর্মি ক্যাম্প ও লালমাই থানা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। অপরাধ স্বীকার করায় রাতেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
দন্ডপ্রাপ্তরা হলেন-ফাজিলপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে শামীম (৪৩), মামুন (১৮), শামীমের মা পারভীন (৬০) ও খালা বেলায়েতুননেছা (৫০)। অপরাধের মাত্রা অনুযায়ী ভ্রাম্যমান আদালত মাদকব্যবসায়ী শামীম ও মামুনকে ৫ মাসের বিনাশ্রম কারাদন্ড- এবং তাদের মা পারভিন ও খালা বেলায়েতুন্নেছাকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন।
ফাজিলপুর ও গজারিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি পরিচয় গোপন রাখার শর্তে জানান, ফাজিলপুর গ্রামের এই পরিবারটি বিগত ৩০ বছর ধরে মাদকের ব্যবসা করে আসছে। প্রথমদিকে দন্ডপ্রাপ্ত পারভীনের শ্বাশুড়ী ফজু এই ব্যবসা শুরু করেছিলেন। পরবর্তীতে পারভীনের স্বামী দুলাল মিয়া মাদকের বেচাকেনা করতেন। বর্তমানে পারভীন, তার দুই ছেলে ও বোন এই ব্যবসায় সম্পৃক্ত। তাদের বাড়িতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত মানুষের আনাগোনা থাকতো। আশেপাশের প্রতিটি গ্রামেই তাকে একাধিক বিক্রয়কর্মী রয়েছে।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহীদুল ইসলাম বলেন, একই পরিবারের ৪ নকে মাদক সেবন করার অপরাধে ভ্রাম্যমান আদালত সাজা দিয়েন। দন্ড প্রাপ্তদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, সেনা ও পুলিশ সদস্যদের সহায়তায় বৃহস্পতিবার রাতে ফাজিলপুরে অভিযান পরিচালনা করা হয়েছে। একটি পরিবারের সবাই মাদকের বেচাকেনায় সম্পৃক্ত। অপরাধ স্বীকার করায় ৪ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...
নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...
মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশ...
কাজী খোরশেদ আলম,কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যা...
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...