প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 22 Apr 2026, 8:48 AM
ধারাবাহিকভাবে সকল সমস্যার সমাধান করা হবে-কুসিক প্রশাসক
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের সার্বিক সমস্যা চিহ্নিতকরণ ও কার্যকর সমাধানের লক্ষ্যে মতবিনিময় সভা মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে হাজী আক্রাম উদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। কুসিক প্রশাসকের সাথে ওয়ার্ডবাসির মতবিনিময় সভায় নিজ নিজ গ্রামের সমস্যাগুলো তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান স্থানীয়রা। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।
তিনি বলেন, আজ ২২ নং ওয়ার্ডবাসি যেই দাবিগুলো তুলে ধরেছেন সেই দাবিগুলো আমারও দাবি। ওয়ার্ডের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। আপনারা আমাকে একটু সময় দেন। ইনশাআল্লাহ একটা একটা করে ধারাবাহিকভাবে সকল সমস্যার সমাধান করা হবে। এলাকার রাস্তা-ঘাট, কবরস্থান, ড্রেনেজ, মসজিদ-মাদরাসার দৃশ্যমান উন্নয়ন করা হবে। পাশাপাশি স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের খেলাধুলার জন্য মাঠের ব্যবস্থা করা হবে।
তিনি আরো বলেন, কুসিকের দায়িত্ব পাওয়ার পর থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে কাজ করার চেষ্টা করছি। প্রতি তিনমাস অন্তর অন্তর সিটি কর্পোরেশনের আয় ব্যয় সহ সকল প্রকার হিসাব দিবো। সিটি কর্পোরেশন প্রশাসকের চেয়ারকে দুর্নীতিমুক্ত রাখবো।
কুমিল্লা সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন এর সভাপতিত্বে ও কুমিল্লা সিটি কর্পোরেশন ২২নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন ভূঁইয়ার সার্বিক তত্বাবধানে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশন নির্বাহী প্রকৌশলী মাঈদ উদ্দিন চিশতি, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মজুমদার, সাবেক কাউন্সিলর শাহআলম মজুমদার, সমাজসেবক আব্দুল কাদের মাস্টার, সাংবাদিক এম ফিরোজ মিয়া, ২২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়া, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক হাসান মজুমদার, সদর দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক ইঞ্জিনিয়ার সায়েম মজুমদার, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ছোটন প্রমুখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ
অশোক বড়ুয়াকুমিল্লা জেলায় ডেঙ্গু ও হাম—উভয় রোগের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলা স্বাস্থ...
কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
আয়েশা আক্তারপরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের...
বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না
মাহফুজ নান্টু কুমিল্লা।।কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার কারণে সাত শি...
রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের...
মোঃ আবদুল আলীম খান সামান্য বৃষ্টিতেই জলজট আর কাদামাটিতে একাকার হয়ে যেত কুমিল্লার ব্রাহ্মণপাড়া...
সবুজ পৃথিবীর প্রত্যয়ে ব্রাহ্মণপাড়ায় ৫০০ গাছের চারা বিতরণ
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালা...
পদুয়ার বাজার বিশ্বরোডস্থ আর্ট নার্সিং কলেজে ফুড ফেয়ার অনুষ...
শ্যামল বড়ুয়াসুস্থ অসুস্থ মানুষের ঔষধের পাশাপাশি খাদ্যের ভূমিকা অপরিসীম, সেই নিরিখে নার্সিং শিক্ষার...