...
শিরোনাম
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা ⁜ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি ⁜ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল ⁜ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড ⁜ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি ⁜ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ ⁜ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা ⁜ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা ⁜ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই ⁜ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের ⁜ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি ⁜ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির ⁜ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ⁜ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার ⁜ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের ⁜ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার ⁜ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা ⁜ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু ⁜ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি ⁜ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 23 Apr 2026, 8:34 AM

...
বাগমারা বাজারের ময়লা নদী ও সড়কপাড়ে; বাড়ছে দূষণ News Image
কাজী ইয়াকুব আলী নিমেল
কুমিল্লার লালমাই উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাগমারা বাজারে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার কোনো স্থায়ী ব্যবস্থা নেই। ফলে বাজারের সব ধরনের বর্জ্য প্রতিদিন ফেলা হচ্ছে নতুন ডাকাতিয়া নদী ও মহাসড়কের পাশে। এতে করে পরিবেশ দূষণের পাশাপাশি দুর্ভোগে পড়েছেন ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক ও নতুন ডাকাতিয়া নদী বাজারটি দিয়ে প্রবাহিত হওয়ায় বাগমারা বাজারের গুরুত্ব অনেক বেশি। বাজারটির বেশিরভাগ অংশ বাগমারা দক্ষণি ইউনিয়নের আওতাভুক্ত। তবে এত গুরুত্বপূর্ণ একটি বাজারে সরকারি বা স্থানীয় কোনো উদ্যােগে ডাস্টবিন স্থাপন করা হয়নি। ফলে বাজারের ব্যবসায়ী, রেস্টুরেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও পরিচ্ছন্নতাকর্মীদের সংগ্রহ করা ময়লা প্রতিদিন বাগমারা উত্তর বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় নদীতে ফেলা হচ্ছে।

নতুন কেউ এ এলাকায় এলে দূর থেকে দেখে বুঝার উপায় নেই এটি একটি নদী। ময়লা-আবর্জনায় ভরে গিয়ে নদীর ওই অংশটি এখন প্রায়  বর্জ্যের স্তুপে পরিণত হয়েছে। প্লাস্টিক, পলিথিন, পচা খাদ্যদ্রব্য ও নানা ধরনের  বর্জ্যের কারণে চারপাশে ছড়িয়ে পড়ছে তীব্র দুর্গন্ধ।

এছাড়া বাগমারা উত্তর বাজারের কিছু ব্যবসায়ী ও স্থানীয় সৈয়দপুর আবাসিক এলাকার বাসাবাড়ির ময়লাও ফেলা হচ্ছে আল ইসরা মাদরাসার উত্তরে মহাসড়কের পাশে। এতে করে সড়কপাড়ে তৈরি হয়েছে আরেকটি অঘোষিত ময়লার ভাগাড়। প্রতিদিন জমতে থাকা এসব বর্জ্যে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বাজারের মধ্য ও উত্তর এলাকায় দুটি অঘোষিত ময়লার ভাগাড় তৈরি হওয়ায় পুরো এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। বিশেষ করে আশপাশের স্কুল ও মাদরাসায় যাতায়াতকারী শিক্ষার্থীরা বেশি ভোগান্তিতে পড়ছে। ময়লার স্তুপের পাশ দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে অনেক শিক্ষার্থী চর্মরোগ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ অভিভাবকদের।

বাগমারা বাজারের ব্যবসায়ী ডেন্টিস্ট মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্না বলেন, নিদিষ্ট ডাস্টবিন না থাকায় অনেকেই বাধ্য হয়ে নদী কিংবা সড়কের পাশে ময়লা ফেলছেন। এতে পরিবেশ দূষণের পাশাপাশি বাজারের সৌন্দর্যও নষ্ট হচ্ছে। দ্রুত ডাস্টবিন স্থাপন ও নিয়মিত বর্জ্য অপসারণের ব্যবস্থা করার দাবি জানান তারা।

বাগমারা দক্ষণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন বলেন, বাজারে নিদিষ্ট করে ডাস্টবিন না থাকায় দীর্ঘদিন ধরে বর্জ্য ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হয়েছে। বিষয়টি সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

লালমাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু বলেন, বাগমারা বাজারে যত্রতত্র ময়লা ফেলার বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। পরিবেশ দূষণ রোধে বাজারে ডাস্টবিন স্থাপন এবং সঠিক বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষপে নেওয়া হবে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা

বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ ওয়াক্প্রশাসকের কার্যালয়, ঢাকা কর্তৃক যাবতীয় তদন্...

মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি

লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মায়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের...

লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল

লা লিগার সর্বশেষ ম্যাচে রিয়াল বেটিসের কাছে হেরে পয়েন্ট টেবিলে ধাক্কা খেয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে তারা...

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড

এই ইংল্যান্ড সফর ভুলেই যেতে চাইবে পাকিস্তান। মাঠে তো ব্যাটিং বিপর্যয় ছিলই, সঙ্গে জুটেছিল অজস্র সমালো...

বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ নারী...

কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ

কাউন্টি ক্রিকেটে স্বপ্নের মতো ফর্মে ছিলেন হাসান মাহমুদ। তবে বাংলাদেশি এই পেসারকে টুর্নামেন্টের মাঝপথ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ বরুড়া ফেনুয়া আল-আছমা জামে মসজিদ ওয়াক্ফ এস্টেট ঘোষণা
➤ মেসির দুর্দান্ত গোলেও জয় পেলোনা মায়ামি
➤ লা লিগায় ফিরেই দাপুটে জয় পেলো রিয়াল
➤ পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো ইংল্যান্ড
➤ বিসিবির কড়া নজরদারিতে নারী দলের অধিনায়ক জ্যোতি
➤ কাউন্টি থেকে দেশে ফিরছেন হাসান মাহমুদ
➤ স্বর্ণপদক জয়ের লক্ষে এশিয়ান গেমসে যাচ্ছে টাইগাররা
➤ চীন, রাশিয়া ও ভারতের ব্রিকসে অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আলোচনা
➤ চলতি ২০২৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হচ্ছে না ওপেনএআই
➤ আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের
➤ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ঢুকে পড়েছে ২৫০ ইসরায়েলি
➤ ইরানের শাহেদ ড্রোন নকল করেছে যুক্তরাষ্ট্র, দাবি আইআরজিসির
➤ চান্দিনায় ৩ বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি
➤ কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার
➤ চিকিৎসা সেবায় ধনী গবীবের মধ্যে বৈষম্য চাই না- ডাঃ আব্দুল্লাহ মু. তাহের
➤ দাউদকান্দিতে ১৩ আসামি গ্রাপ্তার
➤ নগরজুড়ে কুসিকের পরিচ্ছন্নতা অভিযান, এডিসের প্রজননস্থল ধ্বংস ও জনসচেতনতায় বিশেষ কর্মপরিকল্পনা
➤ নাঙ্গলকোটে পলিথিন ব্যাগ আনতে গিয়ে সাপের কামড়ে মায়ের মৃত্যু
➤ ফ্যাসিষ্টরা ১৫ বছরে সংবাদপত্রের গলা টিপে ধরেছিলো -- জোনায়েদ সাকি
➤ কুমিল্লায় ‘প্রজেক্ট ম্যানেজমেন্ট’-এর ওপর আইইবির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir