প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Jul 2025, 11:53 AM
বরিশালের রিয়াজের গলাকাটা লাশ মিলল কুমিল্লায়
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে গৌরীপুর-হোমনা সড়কের দড়িকান্দি এলাকা থেকে উদ্ধার হওয়া গলাকাটা লাশটি বরিশালের ইমতিয়াজ আহমেদ রিয়াজের। শনিবার সকালে লাশটি উদ্ধারের পর ক্রাইমসিন ও আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। ইমতিয়াজ আহমেদ রিয়াজ রবিশালের কাজিরহাট উপজেলার পূর্ব রতনপুর গ্রামের দুলাল হাওলাদারের ছেলে। সে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে গৌরীপুর-হোমনা সড়কে যাতায়াতকালে লোকজন রাস্তার পাশে লাশটি দেখতে পায়। উৎসুক জনতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি আপলোড করায় তিতাস থানা পুলিশের নজরে আসে। তখন পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় রিয়াজের পরনে জিন্সের প্যান্ট ও কালো গেঞ্জি ছিল। ওড়নার সমান একটি কাপড়ের টুকরো দিয়ে কাটা গলাটি মোড়ানো ছিল। তবে আশেপাশে রক্তের তেমন দৃশ্যমান ছাপ ছিল না। লাশের পাশ থেকে রক্তামাখা একটি ছুরিও উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের ঘটনার তদন্তকারী কর্মকর্তা তিতাস থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবুল বাশার জানান, সে মূলত তার এলাকায় বসবাস করতো। গত তিনদিন আগে সে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছে বলে আত্মীয়-স্বজন জানিয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে, হত্যাকান্ডটি অন্যত্র ঘটিয়ে লাশটি এখানে ফেলে গেছে।
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যাহ জানান, ফেইসবুকে মাধ্যমে বিষয়টি আমাদের নজরে আসে। তখন আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি। ক্রাইমসিনের আলামত ও সিআইডি’র তথ্য প্রযুক্তির সহযোগিতায় বিশেষ করে উদ্ধার হওয়া লাশের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় নিশ্চিত করা হয়। কাজিরহাট থানা পুলিশের সহযোগিতায় নিহতের আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুবিতে নির্মিত হচ্ছে নান্দনিক অ্যাসেম্বলি পয়েন্ট, তুলে ধরবে...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সৌন্দর্যবর্ধন এবং শিক্ষার্থীদের আড্ডা, অবসরযাপন ও একস...
জগন্নাথপুরে চেয়ারম্যান প্রার্থী কামরুল জামান শামীমের মতবিনিম...
নিজস্ব প্রতিবেদক.কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৬ নম্বর জগন্নাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের অরণ্যপুর সর...
তিতাসে মুখোশধারীদের হামলার শিকার স্কুল শিক্ষক
তিতাস প্রতিনিধিকুমিল্লার তিতাসে একদল মুখোশধারীর হামলার শিকার হয়েছে মাছিমপুর বাজারপরিচালনা কমিটির সভা...
পুলিশ কার্যালয়ে গিয়ে সিআইডির পরিচয়,অতপর: মোটরসাইকেল ছাড়াতে গ...
মাহফুজ নান্টু কুমিল্লা । কুমিল্লায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তা পরিচয়ে প্রতার...
বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী ও শ্বাশ...
কাজী খোরশেদ আলম,কুমিল্লার বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ সুমাইয়া ইসলাম রুমি (২২)-কে নির্যাতন করে হত্যা...
হোমনায় উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার হোমনা উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত...