...
শিরোনাম
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ⁜ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি ⁜ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস ⁜ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস ⁜ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩ ⁜ বরুড়ায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার, এক তরুণী উদ্ধার ⁜ ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত ⁜ ঈদে মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণ পরিবেশে পালন করার জন্য কুমিল্লাবাসীর প্রতি আহবান জানান - ইউসুফ মোল্লা টিপু ⁜ দেবিদ্বারে সিঙ্গারা-সমুচার লোভ দেখিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের দিয়ে আ্লীগের মিছিল ⁜ কুমিল্লা মহানগর বিএনপির কমিটিতে আওয়ামী লীগের সাবেক নেতার অন্তর্ভুক্তির প্রতিবাদ, ⁜ ব্রাহ্মণপাড়ার নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ⁜ ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত ⁜ বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ ⁜ কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান ⁜ দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার ⁜ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ⁜ ১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Jul 2025, 11:15 PM

...
ব্রাহ্মণপাড়ায় খাল দখলমুক্ত ও পরিষ্কারে প্রশাসনের অভিযান News Image

মো. আনোয়ারুল ইসলাম

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় খালের পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে ও জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত হয়েছে বিশেষ পরিষ্কার-অভিযান। বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলার নাইঘর হরিমঙ্গল খালে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে খাল দখল করে পাতা ভেসাল জাল ও বাঁশ অপসারণ করা হয়। একইসঙ্গে ব্রাহ্মণপাড়া টু নাইঘর খালের কিছু অংশ থেকে কচুরিপানাও পরিষ্কার করা হয়, যাতে পানির স্বাভাবিক প্রবাহ ফিরে আসে।

এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এছাড়া ব্রাহ্মণপাড়া থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ও স্থানীয় ইউপি সদস্য, আনসার সদস্য এবং গ্রাম পুলিশের সদস্যরা এ অভিযানে সহযোগিতা করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, ‘সম্প্রতি দেখা যাচ্ছে, বিভিন্ন খালে ভেসাল জাল ও বাঁশ বসিয়ে পানির স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করা হচ্ছে। এতে একদিকে যেমন জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, অন্যদিকে কৃষিজমিতেও পানি জমে চাষাবাদ ব্যাহত হচ্ছে। আজকের অভিযানে আমরা ব্রাহ্মণপাড়া-নাইঘর খালের বেশ কিছু অংশ থেকে অবৈধভাবে বসানো ভেসাল জাল ও বাঁশ অপসারণ করেছি। পাশাপাশি খালের কিছু অংশ থেকে কচুরিপানাও পরিষ্কার করা হয়েছে। আমরা ইতোমধ্যে সংশ্লিষ্টদের মৌখিকভাবে সতর্ক করে দিয়েছি। বাকি বাঁশগুলো সরিয়ে ফেলার জন্য মালিকদের বলা হয়েছে। নির্দেশনা অমান্য করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান আমরা নিয়মিত পরিচালনা করবো। খাল ও জলাশয়গুলোর স্বাভাবিক প্রবাহ রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে আমরা সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানাই।’

উল্লেখ্য, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও কৃষিজমিতে পানি জমে থাকা রোধে খালের স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করাকে গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন। এ উদ্যোগে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে, ব্রাহ্মণপাড়ায় জলাবদ্ধতা নিরসনে এবং সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে রাস্তার পাশের প্রতিবন্ধকতা দূর করে পাইপ পরিষ্কার ও মাটি কেটে ড্রেনেজ ব্যবস্থা করা হয়েছে।

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, আঙিনার জলাবদ্ধতা দূর করি, যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলি’ এই স্লোগানকে ধারণ করে শুক্রবার (১১ জুলাই) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মন্দিরসংলগ্ন একটি রাস্তায় এই কার্যক্রম পরিচালনা করে উপজেলা প্রশাসন।

এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। তাঁর সঙ্গে সহযোগিতায় ছিলেন আনসার সদস্য, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের স্টাফ এবং স্থানীয় জনগণ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের ভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন খাল অপরিচ্ছন্ন অবস্থায় থাকায় পানির স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। চলমান বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে নানা উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। এরই অংশ হিসেবে উপজেলার সদর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া পশ্চিমপাড়া গ্রামে মন্দির সংলগ্ন এলাকার একটি রাস্তার জলাবদ্ধতা দূর করে জনসাধারণের চলাচলের পথ সুগম করে প্রতিবন্ধকতা দূর করা হয়। এছাড়াও পানি-নিষ্কাশনের পাইপ পরিষ্কার করে মাটি কেটে ড্রেনেজ ব্যবস্থা সচল করা হয়।

ইউএনও মাহমুদা জাহান বলেন, ‘জলাবদ্ধতা শুধু সাময়িক অসুবিধা নয়, বরং এটি স্বাস্থ্যঝুঁকি, পরিবেশদূষণ ও দুর্যোগের একটি বড় কারণ হয়ে উঠতে পারে। আমরা যদি প্রত্যেকে নিজের চারপাশ পরিচ্ছন্ন রাখি, নিষ্কাশনের পথগুলো খোলা রাখি, তবে এই সমস্যাগুলোর অনেকটাই প্রতিরোধ সম্ভব। প্রশাসনের পক্ষ থেকে আমরা নিয়মিতভাবে এমন কার্যক্রম হাতে নিচ্ছি, তবে এটি তখনই সফল হবে যখন সাধারণ মানুষও সচেতন হয়ে এতে অংশ নেবেন। আমি চাই—প্রত্যেকেই যেন বুঝতে পারেন, জলাবদ্ধতা দূর করা শুধুমাত্র সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে এই এলাকায় বৃষ্টির পানি জমে চলাচলের দুর্ভোগ পোহাতে হতো। প্রশাসনের এই উদ্যোগে তারা স্বস্তি প্রকাশ করেন এবং এর ধারাবাহিকতা চান।




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আ...

মহিউদ্দীন আকাশ জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃ...

হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি
হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্ত...

কুবি প্রতিনিধিসম্প্রতি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়, শেখ হাসিনাকে দেশে...

চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের    বিক্ষোভ মিছিল
চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলী...

এমরান হোসেন বাপ্পিজুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীরনেতৃত্বাধ...

কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিব...

নিজস্ব প্রতিবেদক‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে কুমিল্লা জেলায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য...

কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস
কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস

মাহফুজ নান্টু কুমিল্লাটাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে কুমিল্লার লাকসামে সাইফুল ইসলাম সোহান নামে এক যু...

বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আ...

কাজী খোরশেদ আলমজাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ে উপজেলা প্রশাসনের উদ্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
➤ হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি
➤ চৌদ্দগ্রামে জুলাই গণঅভ্যূত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
➤ কুমিল্লায় সোহান হত্যা মামলায় বৃদ্ধের যাবজ্জীবন, ছেলে খালাস
➤ বুড়িচংয়ে জাতীয় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
➤ অন্তঃসত্ত্বা পুত্রবধূর বাবাকে হত্যার অভিযোগ, শ্বশুর ও শ্বাশুড়িসহ আটক ৩
➤ বরুড়ায় জুলাই গনঅভ্যুত্থান দিবস উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে ৪ জন গ্রেপ্তার, এক তরুণী উদ্ধার
➤ ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত
➤ ঈদে মিলাদুন্নবী (সা.) শান্তিপূর্ণ পরিবেশে পালন করার জন্য কুমিল্লাবাসীর প্রতি আহবান জানান - ইউসুফ মোল্লা টিপু
➤ দেবিদ্বারে সিঙ্গারা-সমুচার লোভ দেখিয়ে প্রাথমিকের শিক্ষার্থীদের দিয়ে আ্লীগের মিছিল
➤ কুমিল্লা মহানগর বিএনপির কমিটিতে আওয়ামী লীগের সাবেক নেতার অন্তর্ভুক্তির প্রতিবাদ,
➤ ব্রাহ্মণপাড়ার নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়
➤ ৮ ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিমে ভয়াবহ মাত্রার মার্কারি শনাক্ত
➤ বুড়িচংয়ে অতিথি পাখির আবাসস্থল সংরক্ষণে প্রশাসনের উদ্যোগ
➤ কুমিল্লার ৪২ শতাংশ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই, ব্যাহত পাঠদান
➤ দালাল ছাড়াই মিলছে ভূমি সেবা, মানুষের আস্থার প্রতীক সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আকতার
➤ কৃষি ও প্রাণিসম্পদ খাতে বাংলাদেশ-মালয়েশিয়া সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
➤ ১২০ বয়সেও কারো মৃত্যু সংবাদ এলে কবর খুঁড়তে চলে যান তারু মিয়া
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir