...
শিরোনাম
কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ ⁜ কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ⁜ বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না ⁜ রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক ⁜ সবুজ পৃথিবীর প্রত্যয়ে ব্রাহ্মণপাড়ায় ৫০০ গাছের চারা বিতরণ ⁜ পদুয়ার বাজার বিশ্বরোডস্থ আর্ট নার্সিং কলেজে ফুড ফেয়ার অনুষ্ঠিত ⁜ দাউদকান্দি পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবা, একটি টয়াটা প্রাইভেট গাড়িসহ তিন আসামিকে গ্রেপ্তার ⁜ গ্রিজমানের অভাব পূরণ করতে পিএসজি তারকাকে দলে ভেড়াল অ্যাতলেতিকো ⁜ হোমনায় ড্রেজার থেকে পড়ে যুবক নিহত ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন ও জনশান্তি বিনষ্টের অভিযোগে তিনজনের কারাদণ্ড ⁜ কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে জুলাই মেমোরিয়াল আন্তঃমেডিক্যাল কলেজ ফুটবল টুর্নামেন্ট ⁜ বিভ্রান্তি মূলক প্রচারে হয়রানির স্বীকার উপজেলা প্রকৌশলী ⁜ তিতাসের শোলাকান্দি গোমতীর তীরে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর ⁜ যাচাইকৃত তথ্য পরিবেশনই একজন সাংবাদিকের বড় দায়িত্ব -পিআইবি মহাপরিচালক ⁜ কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত ⁜ দারুল আমান দরবারের পীরের স্বরন সভা ও দোয়া অনুষ্ঠিত ⁜ চৌদ্দগ্রামের মুুন্সিরহাটে আইকন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালকদের মতবিনিময় সভা ⁜ চৌদ্দগ্রামে ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু ⁜ চৌদ্দগ্রামে অবৈধ দখলদার থেকে মালিকানা জায়গা উদ্ধার করতে গিয়ে আহত ৩ ⁜ বুড়িচং সোন্দ্রম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Apr 2026, 8:35 AM

...
মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনিয়মের পাহাড়: News Image

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর 

কুমিল্লার মুরাদনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে অনিয়মের যেন এক নীরব

মহামারি| শিক্ষার্থীদের পাঠদান উপেক্ষা করে ক্লাস চলাকালীন সময়েই মোবাইল ফোনে ব্যস্ত

থাকছেন শিক্ষকরা, কখনো ফোনালাপে, কখনো আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও

দেখায়| সম্প্রতি ১৫ দিনের অনুসন্ধানে উঠে এসেছে এমনই উদ্বেগজনক চিত্র, যা প্রাথমিক

শিক্ষার মান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে|

জাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রধান শিক্ষক লুৎফুন্নাহার বেগম

ছুটি ছাড়াই অনুপস্থিত| চতুর্থ শ্রেণির ক্লাসে পাঠদানের বদলে মোবাইল ফোনে কথা

বলছেন সহকারী শিক্ষক নিপা| একই সময়ে পঞ্চম শ্রেণির ক্লাস ফাঁকা রেখে অফিস কক্ষে বসে

রিলস ভিডিও দেখছিলেন আরেক শিক্ষক শিরিন আক্তার|

একই চিত্র, গাইটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের| সেখানেও ক্লাসরুমে বসেই মোবাইলে

ব্যস্ত সময় পার করছেন সহকারী শিক্ষক কোহিনুর আক্তার ও সানজিদা|

কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় ক্লাস রুমে না গিয়ে অফিসে বসে

মোবাইল নিয়ে ব্যস্ত সময় পার করছেন সহকারী শিক্ষক প্রদীপ চন্দ্র ভৌমিক ও মোহাম্মদ আলী|

কৃষ্ণপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়েও দেখা মিলল একই চিত্র, সেখানেও

ক্লাসরুমে বসে মোবাইল নিয়ে ব্যস্ত সময় পার করছেন সহকারী শিক্ষক নিলুফা আক্তার ও রাবেয়া

আক্তার|

এদিকে নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগেই নিয়মিত ছুটি দেওয়ার অভিযোগ রয়েছে

সিদ্ধেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উড়িশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের

বিরুদ্ধে|

পাহাড়পুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরো ভয়াবহ নির্ধারিত সময়ের তিন ঘন্টা

আগেই শিক্ষার্থীদের কে দিয়ে দেয়া হয়েছে ছুটি| এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের

প্রধান শিক্ষক মোহাম্মদ জাকির হোসেন মাঝির দাবি, তিনি শিক্ষার্থীদের খেলাধুলা নিয়ে

ব্যস্ত ছিলেন এবং ছুটি দেওয়ার বিষয়টি তার জানা নেই|

স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন সরকার জানান, শিক্ষকদের মন চাইলে পড়ায়, মন না চাইলে

পড়ায় না| অধিকাংশ সময় শিক্ষকরা বিদ্যালয়ে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকেন| অনেক শিক্ষক

নিয়মিত ক্লাস ফাঁকি দিয়ে পাশের চায়ের দোকানে আড্ডা দেন| মাঝে মধ্যে রাজনৈতিক

আলোচনায়ও মেতে ওঠেন তারা|

এদিকে দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে কথা বলে

জানা যায় আরো চঞ্চল্যকর তথ্য| সেখানে কয়েকজন শিক্ষক রয়েছেন যারা বেশির ভাগ সময়েই

নির্ধারিত সময়ের পরে বিদ্যালয়ে উপস্থিত হন| ঠিকমতো ক্লাশ না করে নিজেদের মধ্যে দ্বন্ধে

বেশী লিপ্ত থাকেন বলে অভিযোগ করেন তারা|

অভিযোগ রয়েছে, শিক্ষক নেতা হওয়ার কারণে বড়ইয়াকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের

প্রধান শিক্ষক জামাল হোসেন, পাঁচকিত্তা উত্তরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফেরদৌস

মিয়া, কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাশেদ খান, রামপুর উত্তর সরকারি প্রাথমিক


বিদ্যালয়ের ময়নাল হোসেন, রুমি আক্তার, পরমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খাইরুল হাসান

সহ অধিকাংশ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা প্রভাব খাটিয়ে বিদ্যালয়ে উপস্থিত না থেকেও

হাজিরা খাতায় ¯^াক্ষর করিয়ে নিচ্ছেন অন্যদের মাধ্যমে| এতে করে প্রশাসনিক নজরদারি কার্যত

অকার্যকর হয়ে পড়েছে|

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক অভিযোগ করেন, সকল অনিয়মের পেছনে দায়ী উপজেলা

সহকারী শিক্ষা কর্মকর্তাদের একটি বড় অংশ| তারা বিদ্যালয় পরিদর্শনের সময় বিভিন্ন

অজুহাতে অর্থ গ্রহণ করেন| ফলে শিক্ষকদের অনিয়মের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া

হয় না|

এ বিষয়ে মুরাদনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক বলেন, যেই অভিযোগগুলো

জানতে পারলাম সেগুলো বেদনাদায়ক| কোমলমতি শিশুদের ক্ষতি করে, ভবিষ্যৎ প্রজন্ম, দেশ ও জাতির

সাথে বেইমানি করা| অবশ্যই খোঁজখবর নিয়ে এগুলোর ব্যবস্থা গ্রহণ করা হবে|

এই ব্যর্থতা কার এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যর্থতার সংজ্ঞাটা খুবই জটিল, কারণ

আমাদের স্তরে স্তরে দায়িত্বশীল আরো কর্মকর্তারা আছেন তাদের মনিটরিং এর অবশ্যই ঘাটতি

আছে আমি মনে করি|

শিক্ষা ব্যবস্থার এই চিত্র শুধু কয়েকটি বিদ্যালয়ের সমস্যা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বড়

হুমকি| দায়িত্বে অবহেলা, নজরদারির দুর্বলতা এবং অনিয়মের সংস্কৃতি বন্ধ না হলে কোমলমতি

শিক্ষার্থীরা ক্রমেই শিক্ষার মূলধারা থেকে ছিটকে পড়বে, সচেতন মহলের এমনটাই আশঙ্কা|



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ
কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ

অশোক বড়ুয়াকুমিল্লা জেলায় ডেঙ্গু ও হাম—উভয় রোগের সংক্রমণ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। জেলা স্বাস্থ...

কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আয়েশা আক্তারপরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের...

বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না
বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না

মাহফুজ নান্টু কুমিল্লা।।কুমিল্লা সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্রে জলাবদ্ধতার কারণে সাত শি...

রূপসী বাংলা পত্রিকায়  খবর প্রকাশের পর দ্রুত রাস্তা  চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক
রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের...

​মোঃ আবদুল আলীম খান ​সামান্য বৃষ্টিতেই জলজট আর কাদামাটিতে একাকার হয়ে যেত কুমিল্লার ব্রাহ্মণপাড়া...

সবুজ পৃথিবীর প্রত্যয়ে ব্রাহ্মণপাড়ায় ৫০০ গাছের চারা বিতরণ
সবুজ পৃথিবীর প্রত্যয়ে ব্রাহ্মণপাড়ায় ৫০০ গাছের চারা বিতরণ

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামের জাহিদুল হোসেন উচ্চ বিদ্যালয় অ্যালা...

পদুয়ার বাজার বিশ্বরোডস্থ আর্ট নার্সিং কলেজে ফুড ফেয়ার অনুষ্ঠিত
পদুয়ার বাজার বিশ্বরোডস্থ আর্ট নার্সিং কলেজে ফুড ফেয়ার অনুষ...

শ্যামল বড়ুয়াসুস্থ অসুস্থ মানুষের ঔষধের পাশাপাশি খাদ্যের ভূমিকা অপরিসীম, সেই নিরিখে নার্সিং শিক্ষার...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ
➤ কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
➤ বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না
➤ রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক
➤ সবুজ পৃথিবীর প্রত্যয়ে ব্রাহ্মণপাড়ায় ৫০০ গাছের চারা বিতরণ
➤ পদুয়ার বাজার বিশ্বরোডস্থ আর্ট নার্সিং কলেজে ফুড ফেয়ার অনুষ্ঠিত
➤ দাউদকান্দি পুলিশের অভিযানে ৭০ হাজার ইয়াবা, একটি টয়াটা প্রাইভেট গাড়িসহ তিন আসামিকে গ্রেপ্তার
➤ গ্রিজমানের অভাব পূরণ করতে পিএসজি তারকাকে দলে ভেড়াল অ্যাতলেতিকো
➤ হোমনায় ড্রেজার থেকে পড়ে যুবক নিহত
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন ও জনশান্তি বিনষ্টের অভিযোগে তিনজনের কারাদণ্ড
➤ কুমিল্লায় ন্যাশনাল ডক্টরস ফোরামের উদ্যোগে জুলাই মেমোরিয়াল আন্তঃমেডিক্যাল কলেজ ফুটবল টুর্নামেন্ট
➤ বিভ্রান্তি মূলক প্রচারে হয়রানির স্বীকার উপজেলা প্রকৌশলী
➤ তিতাসের শোলাকান্দি গোমতীর তীরে থোকায় থোকায় ঝুলছে আঙ্গুর
➤ যাচাইকৃত তথ্য পরিবেশনই একজন সাংবাদিকের বড় দায়িত্ব -পিআইবি মহাপরিচালক
➤ কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত
➤ দারুল আমান দরবারের পীরের স্বরন সভা ও দোয়া অনুষ্ঠিত
➤ চৌদ্দগ্রামের মুুন্সিরহাটে আইকন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজ পরিচালকদের মতবিনিময় সভা
➤ চৌদ্দগ্রামে ফুটবল আনতে গিয়ে পুকুরে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
➤ চৌদ্দগ্রামে অবৈধ দখলদার থেকে মালিকানা জায়গা উদ্ধার করতে গিয়ে আহত ৩
➤ বুড়িচং সোন্দ্রম উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir