...
শিরোনাম
কুমিল্লায় গাইনি চিকিৎসক নাজনীন লুবনার বিরুদ্ধে মামলা, তদন্তে সিভিল সার্জন ⁜ মোবাইল কোর্টের অভিযানে ৪৯ লাখ টাকা জরিমানা, ২৯৫ মামলা ⁜ বুড়িচংয়ে বাড়ি প্রবেশের রাস্তা বেড়া দিয়ে বন্ধ, মামলা ⁜ মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনিয়মের পাহাড়: ⁜ ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন আটক ⁜ ব্রাহ্মণপাড়ায় ৮৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় জারুল ফুলে মুখরিত গ্রামীণ জনপদ ⁜ মনোহরগঞ্জে ধানের বাম্পার ফলন, শ্রমিক ও হারভেস্টার সংকটে কৃষক ⁜ তিতাসে চলছে বোরো ধান কাটা মাড়াইয়ের মহোৎসব ⁜ মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণের দায়িত্বশীল সমাবেশ ⁜ দেবিদ্বারে তেলবাহী ট্রাক থেকে ৩৪০ লিটার ডিজেল চুরি, আটক ২ ⁜ রামমালা ছাত্রাবাস এর প্রাক্তন ছাত্রদের মিলন মেলা ⁜ হোমনায় বিদ্যুৎতের লোডশেডিংয়েও বৈষম্যের অভিযোগ ⁜ গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন ⁜ কুমিল্লা-ঢাকা রুটে বাসভাড়া বেড়েছে, আজ থেকেই কার্যকর ⁜ ইরানের জায়গায় খেলার প্রস্তাব নাকচ করলো ইতালি ⁜ রেকর্ড মুল্যে বিক্রি হচ্ছে বিশ^কাপের ফাইনালের টিকেট ⁜ বিশ^কাপের আগে বিপাকে মেসির আর্জেন্টিনা ⁜ হাতে পেরেক ঢ়ুকে আহত নাহিদ রানা ⁜ ইরাক থেকে কুয়েতে ড্রোন হামলা ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 25 Apr 2026, 8:36 AM

...
বুড়িচংয়ে বাড়ি প্রবেশের রাস্তা বেড়া দিয়ে বন্ধ, মামলা News Image
কুমিল্লা উত্তর প্রতিনিধি। 
কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই ডিলার বাড়ির দুই পরিবারের পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রায় ৪০–৫০ জনের বাড়িতে প্রবেশের (চলাচলের) রাস্তায় ১০ দিন ধরে বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং কয়েকটি কাঠের গাছ কেটেছে যার মূল্য ৫০ হাজার টাকা।   এ ঘটনায় বুড়িচং থানায় মামলা দায়ের করা হলে প্রতিপক্ষ জসিম উদ্দিন গং প্রতিনিয়ত শাহ পরানের পরিবারকে প্রাণনাশের হুমকি, ধমক ও ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এতে বাদী পক্ষের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে।
এজাহার সূত্রে এবং শাহ পরান জানান, জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই মফিজ ডিলারের বাড়ির শাহ পরানের পরিবারের সঙ্গে একই এলাকার আয়ূব আলীর ছেলে জসিম উদ্দিনের পারিবারিক বিরোধ রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে শাহ পরানদের বাড়িতে প্রবেশের ৪০–৫০ জনের চলাচলের রাস্তা কাঠ, বাঁশ ও কাঁটা দিয়ে বন্ধ করে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। রাস্তা বন্ধ করে দিয়ে জসিম উদ্দিন গং মূল্যবান কয়েকটি কাঠের গাছ কেটে ফেলেছে যার মূল্য ৫০ হাজারের অধিক। 
গত ১৭ এপ্রিল জসিম উদ্দিন গং রাস্তাটি বেড়া দেওয়ায় শাহ পরানদের প্রায় ৪০–৫০ জনের চলাচলের রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে ওই পরিবারের লোকজন চরম বিড়ম্বনায় পড়েছেন। বিকল্প ঝুঁকিপূর্ণ স্থান দিয়ে, ধানক্ষেত হয়ে প্রতিদিন চলাচল করতে হচ্ছে।
এ ঘটনায় শাহ পরান বুড়িচং থানায় একটি অভিযোগ করেন। এতে প্রতিপক্ষ জসিম উদ্দিন গং ক্ষিপ্ত হয়ে শাহ পরানের পরিবারের লোকজনকে বিভিন্নভাবে হয়রানিমূলক হুমকি, ধমক ও ভয়ভীতি প্রদর্শন করছে এবং হত্যার হুমকিও দিচ্ছে বলে অভিযোগ করেছেন শাহ পরান। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
শাহ পরান আরও জানান, জসিম উদ্দিন ইতিপূর্বে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকবার ওই রাস্তা বন্ধ করে দিয়েছিল। তখন স্থানীয় অহিদুর রহমান মেম্বার ও এলাকার সাহেব সর্দার এগিয়ে এসে বেড়া তুলে দেন। এবারও তারা একই স্থানে বেড়া দিয়ে আমাদের অবরুদ্ধ করে রেখেছে।
অভিযুক্ত জসিম উদ্দিন বলেন, “শাহ পরান আমার আপন ছোট ভাই। পারিবারিক বিরোধের কারণে আমি অন্যত্র আলাদা বাড়ি করে বসবাস করছি। গত ১৬ এপ্রিল আমি অসুস্থ হলে কুমিল্লা হাসপাতালে দেখতে গেলে শাহ পরান আমাকে কয়েকবার মারধর করে। এ ঘটনার বিচারের জন্য আমি রাস্তায় বেড়া দিয়েছি।”
বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরেজিত বড়ুয়া বলেন, “অভিযোগ পেয়েছি। পারিবারিক বিরোধের জেরে চলাচলের রাস্তায় বেড়া দেওয়া হয়েছে। আমরা দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছি।”


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লায় গাইনি চিকিৎসক নাজনীন লুবনার বিরুদ্ধে মামলা, তদন্তে সিভিল সার্জন
কুমিল্লায় গাইনি চিকিৎসক নাজনীন লুবনার বিরুদ্ধে মামলা, তদন্তে...

আয়েশা আক্তারকুমিল্লায় এক প্রসূতির সিজার অপারেশনের সময় চিকিৎসকের গুরুতর অবহেলার অভিযোগে আদালতে মামলা...

মোবাইল কোর্টের অভিযানে ৪৯ লাখ টাকা জরিমানা, ২৯৫ মামলা
মোবাইল কোর্টের অভিযানে ৪৯ লাখ টাকা জরিমানা, ২৯৫ মামলা

 গত মার্চ মাসে কুমিল্লা জেলার জেলা ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ১৮৮টি মোবাইল কোর...

মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনিয়মের পাহাড়:
মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনিয়মের পাহাড়:

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লার মুরাদনগর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে চলছে অ...

ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন আটক
ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন আটক

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়াকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দ...

ব্রাহ্মণপাড়ায় ৮৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
ব্রাহ্মণপাড়ায় ৮৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করেছে ব...

ব্রাহ্মণপাড়ায় জারুল ফুলে মুখরিত গ্রামীণ জনপদ
ব্রাহ্মণপাড়ায় জারুল ফুলে মুখরিত গ্রামীণ জনপদ

মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় এখন যেন জারুল ফুলের উৎসব চলছে। শিক্ষা প্রতিষ্ঠান, ব...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লায় গাইনি চিকিৎসক নাজনীন লুবনার বিরুদ্ধে মামলা, তদন্তে সিভিল সার্জন
➤ মোবাইল কোর্টের অভিযানে ৪৯ লাখ টাকা জরিমানা, ২৯৫ মামলা
➤ বুড়িচংয়ে বাড়ি প্রবেশের রাস্তা বেড়া দিয়ে বন্ধ, মামলা
➤ মুরাদনগরে প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনিয়মের পাহাড়:
➤ ব্রাহ্মণপাড়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ দুইজন আটক
➤ ব্রাহ্মণপাড়ায় ৮৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় জারুল ফুলে মুখরিত গ্রামীণ জনপদ
➤ মনোহরগঞ্জে ধানের বাম্পার ফলন, শ্রমিক ও হারভেস্টার সংকটে কৃষক
➤ তিতাসে চলছে বোরো ধান কাটা মাড়াইয়ের মহোৎসব
➤ মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণের দায়িত্বশীল সমাবেশ
➤ দেবিদ্বারে তেলবাহী ট্রাক থেকে ৩৪০ লিটার ডিজেল চুরি, আটক ২
➤ রামমালা ছাত্রাবাস এর প্রাক্তন ছাত্রদের মিলন মেলা
➤ হোমনায় বিদ্যুৎতের লোডশেডিংয়েও বৈষম্যের অভিযোগ
➤ গৃহবধূ ফাতেমা হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
➤ কুমিল্লা-ঢাকা রুটে বাসভাড়া বেড়েছে, আজ থেকেই কার্যকর
➤ ইরানের জায়গায় খেলার প্রস্তাব নাকচ করলো ইতালি
➤ রেকর্ড মুল্যে বিক্রি হচ্ছে বিশ^কাপের ফাইনালের টিকেট
➤ বিশ^কাপের আগে বিপাকে মেসির আর্জেন্টিনা
➤ হাতে পেরেক ঢ়ুকে আহত নাহিদ রানা
➤ ইরাক থেকে কুয়েতে ড্রোন হামলা
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir