প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 25 Apr 2026, 10:15 PM
১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট, লস অ্যাঞ্জেলেসে শুরু স্টেডিয়াম নির্মাণ
এফএনএস স্পোর্টস:
দীর্ঘ ১২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবার অলিম্পিক মঞ্চে ফিরছে ক্রিকেট| সেই প্রত্যাবর্তনের প্রস্তুতিতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার পোমোনায় শুরু হয়েছে ক্রিকেট ভেন্যু নির্মাণের কাজ| ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে এই স্টেডিয়ামেই বসবে পুরুষ ও নারী টি-টোয়েন্টি ক্রিকেট প্রতিযোগিতা, যা বিশ^ ক্রিকেটের জন্য নতুন এক মাইলফলক হিসেবে দেখা হচ্ছে|
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি জানিয়েছে, পোমোনার ফেয়ারগ্রাউন্ডসে নির্মাণাধীন প্রায় ১৫ হাজার দর্শক ধারণক্ষমতার অস্থায়ী স্টেডিয়ামে হবে অলিম্পিকের ক্রিকেট ইভেন্ট| ১৯০০ সালের পর এই প্রথম অলিম্পিকে ফিরছে ক্রিকেট| প্রায় দেড় শতক পর এই প্রত্যাবর্তন শুধু একটি খেলার ফেরা নয়, বরং ˆবশি^ক পরিসরে ক্রিকেটের নতুন বিস্তারেরও বার্তা|
পুরুষ ও নারী, দুই বিভাগেই ছয়টি করে দল অংশ নেবে| প্রতিটি বিভাগে থাকবে ৯০ জন ক্রীড়াবিদের কোটা, দলপ্রতি ১৫ সদস্যের স্কোয়াড| টি-টোয়েন্টি ফরম্যাটে প্রতিযোগিতাগুলো হবে ২০২৮ সালের ১২ জুলাই থেকে ২৯ জুলাইয়ের মধ্যে|
আইসিসি চেয়ারম্যান জয় শাহ এ উদ্যোগকে ক্রিকেটের বিশ^ায়নের পথে বড় অগ্রগতি হিসেবে দেখছেন| এক বিবৃতিতে তিনি বলেন, “অলিম্পিক আন্দোলনের অংশ হওয়া ক্রিকেটের জন্য গর্বের, একই সঙ্গে এটি নতুন ¯^প্নেরও জন্ম দেয়|” তার ভাষায়, এই সুযোগ ক্রিকেটকে নতুন অঞ্চলে ছড়িয়ে দিতে বড় ভূমিকা রাখবে| জয় শাহ আরও বলেন, “এই ভেন্যুটি গেমসের সময় কেন্দ্রবিন্দুতে থাকবে এবং যুক্তরাষ্ট্রে ক্রিকেটের জন্য একটি ঐতিহ্য রেখে যাবে|” আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনেও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বাড়তে থাকা আগ্রহের সঙ্গে এই উদ্যোগ ভবিষ্যতের বাজার ˆতরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
অলিম্পিকের আগেই স্টেডিয়ামটি পরীক্ষামূলকভাবে ব্যবহারে আনা হচ্ছে| ১ জুলাই থেকে ৫ জুলাইয়ের মধ্যে এখানে মেজর লিগ ক্রিকেটের তিনটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে| এর মাধ্যমে অলিম্পিকের আগে ভেন্যুর প্রস্তুতিও যাচাই হয়ে যাবে|
বিশ্লেষকদের মতে, অলিম্পিকে ক্রিকেটের ফেরা শুধু প্রতীকী নয়, এটি খেলাটির বাণিজ্যিক ও ভৌগোলিক সম্প্রসারণেও বড় সুযোগ ˆতরি করবে| যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বাজার ˆতরির পাশাপাশি এটি ভবিষ্যতে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনের পথও খুলে দিতে পারে| কয়েকটি সূত্রে সম্ভাবনার কথা উঠে এসেছে, ভবিষ্যতে এই ভেন্যুতে আইপিএলের প্রদর্শনী ম্যাচও হতে পারে|
১৯০০ সালে প্যারিস অলিম্পিকে একবার জায়গা পেয়েছিল ক্রিকেট| তারপর হারিয়ে যাওয়া সেই খেলা আবার ফিরছে বিশে^র সবচেয়ে বড় ক্রীড়া আসরে| তাই পোমোনার এই নির্মাণকাজ শুধু একটি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর নয়, ক্রিকেটের নতুন ইতিহাসেরও সূচনা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে চার তেলবাহী জাহাজে আগুন
হরমুজ প্রণালি দিয়ে চলাচলের চেষ্টা করার সময় মাইন বিস্ফোরণে চারটি তেলবাহী জাহাজে আগুন ধরে গেছে। গতকাল...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুর ঘটনায় বন্ধু দী...
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই দীপকে...
হানিফের মৃত্যুদণ্ড, তিনজনকে আমৃত্যু কারাদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ...
সুন্দরবন কুরিয়ারের কাভার্ড ভ্যানে আগুন, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ...
মো.জাকির হোসেনকুমিল্লার আলেখারচর বিশ্বরোড এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পার্সেলবাহী একটি কাভার্ড...
সাইবার বুলিং ও অবমাননাকর স্ট্যাটাস না দেওয়ার আহ্বান কুবি প্র...
কুবি প্রতিনিধি:সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধিত বিভিন্ন সংগঠনকে উদ্দেশ্য করে সাইবার ব...
প্রবাসীর স্ত্রীর জমি দখলের চেষ্টা ও ভাঙচুরের অভিযোগ, নিরাপত্...
নিজেস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলায় পৈতৃক সূত্রে পাওয়া এক প্রবাসীর স্ত্রীর জমিতে হামলা, ভাঙচ...