প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 25 Apr 2026, 10:17 PM
বিশ্বকাপ ফাইনাল ঘিরে ‘টিকিট লুটতরাজ’, একটি আসনের দামই প্রায় ২৮ কোটি টাকা
এফএনএস স্পোর্টস:
২০২৬ ফুটবল বিশ^কাপকে ঘিরে টিকিটের বাজারে চরম অস্থিরতা দেখা দিয়েছে| ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে বিশ^কাপ ফাইনালের মাত্র চারটি টিকিট এমন দামে তোলা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রতিটির দাম প্রায় ২৮ কোটি ২১ লাখ টাকার কাছাকাছি| নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচকে ঘিরে এই মূল্যবৃদ্ধিকে ফুটবল ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ঘটনা হিসেবে দেখা হচ্ছে|
ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে| এর আগে ১১ জুন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় শুরু হবে বিশ^কাপ| তবে টুর্নামেন্ট শুরুর আগেই টিকিটের দাম নিয়ে বিশ^জুড়ে সমর্থকদের মধ্যে তীব্র সমালোচনা শুরু হয়েছে|
ফিফার রিসেল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, ফাইনালের গোলপোস্টের পেছনের নিচের গ্যালারির একটি নির্দিষ্ট ব্লকের চারটি আসনের প্রতিটির দাম ধরা হয়েছে প্রায় ২৩ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ কোটি ২১ লাখ টাকা| একই সঙ্গে তুলনামূলক কম দামের টিকিটও রয়েছে, যার মূল্যও ১৩ লাখ টাকার বেশি|
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, শুধু ফাইনাল নয়, সেমিফাইনাল এবং অন্যান্য ম্যাচের টিকিটের দামও অ¯^াভাবিকভাবে বেড়ে গেছে| কোথাও কোথাও কয়েক হাজার ডলার থেকে শুরু করে লাখ ডলারের কাছাকাছি দামে টিকিট বিক্রি হচ্ছে|
ফিফা এই রিসেল বাজার নিয়ন্ত্রণ করে না, বরং বিক্রেতারা নিজেরাই দাম নির্ধারণ করতে পারেন| তবে প্রতিটি লেনদেনে ক্রেতা ও বিক্রেতা উভয়ের কাছ থেকে ১৫ শতাংশ করে কমিশন নেয় সংস্থাটি| ফলে এই সীমিতসংখ্যক টিকিট থেকেও বিপুল আয় করছে ফিফা|
ফুটবল বিশ্লেষক ও সমর্থকদের অনেকে বিষয়টিকে ‘অতিরিক্ত বাণিজ্যিকীকরণ’ হিসেবে দেখছেন| ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা বলেন, “আগে বিশ^কাপ ছিল সাধারণ মানুষের জন্য উৎসবের মতো| এখন এটি অনেকের নাগালের বাইরে চলে যাচ্ছে| ফুটবল মূলত সমর্থকদের খেলা|” তিনি আরও বলেন, ফুটবলের আর্থিক দিক গুরুত্বপূর্ণ হলেও সাধারণ দর্শকদের বাইরে রেখে এই খেলা টিকে থাকতে পারবে না|
এদিকে ফিফা জানিয়েছে, টিকিট থেকে পাওয়া আয় বিশ^ব্যাপী ফুটবলের উন্নয়নে ২১১টি সদস্য দেশের মধ্যে বিনিয়োগ করা হয়| তবে পরিবর্তনশীল মূল্যনীতি ও রিসেল প্ল্যাটফর্ম নিয়ে সমালোচনা থামছে না|
বিশেষজ্ঞদের মতে, ‘ডায়নামিক প্রাইসিং’ ব্যবস্থার কারণে চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে টিকিটের দাম অ¯^াভাবিকভাবে বেড়ে যাচ্ছে, যা সাধারণ সমর্থকদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে|
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর জন্যও এটি বড় চাপের বিষয় হয়ে উঠেছে| সমর্থকদের ক্ষোভের মুখে সংস্থাটি কিছু সীমিত টিকিট ৬০ ডলারে দেওয়ার ঘোষণা দিলেও সেটি শুধু নির্দিষ্ট গোষ্ঠীর জন্য বরাদ্দ থাকবে|
বিশ^কাপ ঘিরে শুধু টিকিটই নয়, হোটেল, পরিবহন এবং পার্কিং খরচও কয়েকগুণ বেড়ে গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে| ফলে অনেকের কাছে ২০২৬ বিশ^কাপ এখন ‘ফুটবল উৎসব’ না হয়ে ‘অত্যন্ত ব্যয়বহুল আয়োজন’ হিসেবে বিবেচিত হচ্ছে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে পা...
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের...
মাহফুজ নান্টু, কুমিল্লা।বর্ষার বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডে...
নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয়...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসায় পিক...
কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
সুজন মজুমদারকুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ...
দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবা...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা) থেকেঃজুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজপথে রক্ত ঢেলে দিয়...
পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়...
কাজী খোরশেদ আলমপূবালী পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভ...