প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 12:55 PM
চাঁদপুরে মা-মেয়ের বিষপান, মেয়ের মৃত্যু
কাজী নজরুল ইসলাম
চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে মা ও মেয়ে বিষপান করেছেন। এতে মেয়ে জান্নাত আক্তার (১৮) মারা গেছেন। মা পারুল বেগম (৪৫) চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার ১৫ জুলাই সকালে উপজেলার জেলার ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ এলাকার রাড়ি বাড়িতে ।পরিবারের সদস্যরা জানান, জয়নাল আবেদীনের সংসারে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। মঙ্গলবার সকালে মা ও মেয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জান্নাত ঘরে থাকা কিটনাশক পান করেন। পরে মাও কিটনাশক পান করেন।
এ বিষয়ে জান্নাতের বাবা জয়নাল আবেদীন বলেন, “আমার মেয়ে মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। সে প্রায়ই মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করত। আজ সকালে নামাজ শেষে বাজারে গেলে ফোনে খবর পাই—ওরা দুজনেই বিষ খেয়েছে। দ্রুত বাড়ি ফিরে প্রথমে ফরিদগঞ্জ হাসপাতালে নেই, পরে চাঁদপুর হাসপাতালে পাঠানো হয়। সেখানে মেয়েটা মারা যায়। এখনও আমার স্ত্রীর জ্ঞান ফেরেনি।” ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ্ আলম বলেন, “পারিবারিক কলহের জেরে মা ও মেয়ে বিষপান করেছেন। মেয়ে জান্নাত চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তার মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।” পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...