প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2025, 2:58 PM
বার্ডে ড. আখতার হামিদ খানের ১১১তম জন্মবার্ষিকী উদযাপিত
নিজস্ব প্রতিবেদক
গতকাল ১৫ জুলাই বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বার্ড-এর প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী ড. আখতার হামিদ খান -এর ১১১তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বার্ড-এ ড. আখতার হামিদ খান-এর ম্যূরালে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন কর্মসূচির সূচনা করা হয়। জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে “ড. আখতার হামিদ খান -এর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ডের মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বার্ড মহাপরিচালক বলেন, সারা বিশ্বে পল্লী উন্নয়নে পুরোধা ব্যক্তিত্ব ড. আখতার হামিদ খান। তাঁর নেতৃত্বে বার্ডের উদ্ভাবিত “দারিদ্র্য বিমোচনে কুমিল্লা মডেল” সারা বিশ্বে সমাদৃত। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সালাহ উদ্দিন ইবনে সাঈদ, পরিচালক, বার্ড। তাঁর উপস্থাপনায় তিনি পল্লী উন্নয়ন ও গ্রামীণ সংস্কারে নিবেদিত প্রাণ ড. আখতার হামিদ খান-এর জীবনবোধ ও বিস্তৃত কর্মজীবনের নানা দিক তুলে ধরেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মিজ আইরীন পারভিন, পরিচালক (প্রশাসন), বার্ড। উন্মুক্ত আলোচনায় বক্তব্য প্রদান করেন প্রবীণ সমবায়ীবৃন্দ, বার্ডের প্রাক্তন মহাপরিচালক, বাংলাদেশ সমবায় একাডেমি’র উপাধ্যক্ষ, বর্তমান অনুষদ সদস্য, একাডেমি কর্মচারী ইউনিয়নের সভাপতি এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিবর্গ, বার্ডের অনুষদবর্গসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় সঞ্চালনা করেন আব্দুল্লা-আল-মামুন, সহকারী পরিচালক, বার্ড। এছাড়াও ড. আখতার হামিদ খানের জন্মবার্ষিকী উপলক্ষে বার্ড জামে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মহাসড়কে কুমিল্লা অংশে ভয়াবহ যানজট
মো.জাকির হোসেন।টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খালাখন্দ সৃষ্টি হওয়ায় ঢাকা-চট্টগ্রাম...
হোমনায় ৬ মাসেও উদঘাটিত হয়নি আলোচিত ট্রিপল মার্ডারের রহস্য
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনা উপজেলার উত্তর মনিপুর গ্রামের আলোচিত ট্রিপল মার্ডারের ৬ মা...
বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর ফিশারির পুকুরে রিকশাচালকের মরদেহ...
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর মো. দুধ মিয়া (৭০) নামে এক রিকশাচাল...
ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ল কৃষকের স্বপ্ন, ছেলেকে বিদেশে পাঠানো...
মো. আনোয়ারুল ইসলাম।।ছেলেকে বিদেশে পাঠিয়ে সংসারের ভাগ্য বদলানোর স্বপ্ন দেখছিলেন কৃষক মো. খোকন মিয়া। স...
গ্রিসে উদ্ধার ২০২ অভিবাসী, বেশির ভাগ বাংলাদেশি ও সুদানি
গ্রিসের দক্ষিণাঞ্চলীয় ক্রিট দ্বীপে অভিবাসীদের আসা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কয়েকটি নৌযানে করে অন্তত...
চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চিকিৎসক সমাবেশের উদ্বোধন কর...