প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2025, 5:51 AM
চান্দিনায় যৌথ বাহিনীর অভিযানে চিহ্নিত সন্ত্রাসীসহ ৪ জন আটক
সোহেল রানা
কুমিল্লার চান্দিনায় এক যুবককে অপহরণ করে আটক, নির্যাতন ও মুক্তিপণ দাবির অভিযোগে চিহ্নিত সন্ত্রাসী রাসেল মুন্সী সহ ৪ যুবককে আটক করেছে সেনাবহিনীর ক্যাপ্টেন আল সোয়ানুর ইসলাম এর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এসময় অপহৃত ওই যুবককে উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে মাদকদ্রব্য, ৫টি মোবাইলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় সেনাবাহিনীর চান্দিনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা বাস স্টেশন সংলগ্ন একটি মার্কেটে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। ওই ঘটনায় চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের কামরুল হাসানের ছেলে হাসিবুল হাসান (২১) কে বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা সদরের মোকামবাড়ি এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। খবর পেয়ে একই দিন বেলা ২টায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে। অপহৃত ব্যক্তিকে বেধরক মারধর করে সন্ত্রাসীরা। এসময় অপহরণকারী চান্দিনা উপজেলা সদরের মহারং মুন্সী বাড়ির মনির মুন্সীর ছেলে চিহ্নিত সন্ত্রাসী রাসেল মুন্সী (৩০), তার সহযোগী মহারং গ্রামের মৃত সুলতান ভূইয়ার ছেলে জুয়েল (৩৪), হারং গ্রামের কামাল হোসেনের ছেলে রাকিবুল হাসান (২৪), বেলাশ^র গ্রামের মনু মিয়ার ছেলে মো. কামাল হোসেন (৩০) কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ওই ঘটনায় ভিকটিম হাসিবুল হাসান নিজে বাদি হয়ে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করেন। আসামীদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাঙারির দোকানির দখলে বিসিক শিল্পনগরী, হুমকিতে শতবর্ষী শ্মশান...
আয়েশা আক্তারদীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে একই পরিবারের প্রভাব, ভাঙারির দোকানিদের দখল আর ময়লা-আবর্জনার...
কুমিল্লায় ইয়ুথ লাইট হাউজের উদ্যোগে পাবলিক স্পিকিং কর্মশালা অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লায় প্রথমবারের মতো Youth Lighthouse এর আয়োজনে দিনব্যাপী Public Speaking and...
সাজেকের সংকট সমাধানে আলোচনার উদ্যোগ, গঠিত তিন সদস্যের কমিটি
শ্যামল রুদ্র, খাগড়াছড়িসাজেকে চলমান আন্দোলন ঘিরে সৃষ্ট অচলাবস্থা নিরসনে আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের...
বাঙ্গরায় প্রবাসীর বোনকে নিয়ে বিরোধের জেরে মাসুদ মিয়াকে কুপিয়...
বাঙ্গরা প্রতিনিধিকুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নে প্রেমের সম্পর্ক ও পূর্ববিরোধের জেরে...
ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি...
ব্রাহ্মণপাড়ায় পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার, স্কাফ সিরাপ উদ...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ১০ বোতল...