...
শিরোনাম
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫ ⁜ কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই ⁜ দে‌বিদ্বা‌রে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক ⁜ লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা ⁜ মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার ⁜ মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক ⁜ শিশুদের দিয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল, দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার ⁜ ব্রাহ্মণপাড়ায় ভালো-মন্দের মিশেলে ফলাফল, এসএসসিতে পাসের হার ৬০% ও দাখিলে ৫৯% ⁜ আবারও শীর্ষে তা'মীরুল উম্মাহ ⁜ এসএসসির ফলাফলে বুড়িচং উপজেলায় সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ ⁜ দেবিদ্বারের সেই ঘাতক লাইলী তিনদিনের রিমান্ডে ⁜ ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা ⁜ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার ⁜ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন ⁜ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক ⁜ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত ⁜ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে ⁜ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে ⁜ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের ⁜ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2025, 6:06 AM

...
চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর অটো চালক সৈকত হত্যার রহস্য উদঘাটন News Image

এমরান হোসেন বাপ্পি

চৌদ্দগ্রামে চাঞ্চল্যকর ব্যাটারী চালিত অটো-রিক্সা (মিশুক) চালক মো: তাফরুল ইসলাম সৈকত (১৯) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর হত্যাকান্ডের মূলহোতা ঘাতক মো: রিফাত (২৮) কে তথ্য প্রযুক্তির সহায়তায় গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০মিনিটে উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রাম থেকে আটক করা হয়েছে।

আসামীর স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয়দের সহযোগিতায় নাঙ্গলিয়া খাল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত ধামাটি উদ্ধার করে পুলিশ। আটককৃত রিফাত একই ইউনিয়নের আতাকরা ভূঁইয়া বাড়ীর আবুল কাশেমের ছেলে এবং চৌদ্দগ্রাম পৌর এলাকার পূর্ব চাঁন্দিশকরা ওয়াপদা রোডের আবুল ড্রাইভারের বাড়ীর ভাড়াটিয়া। সে নিজেও একজন মিশুক চালক বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

ওসি জানান, গত জুলাই বিকালে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া এলাকার নাঙ্গলিয়া খালপাড়স্থ লক্ষীপুর ব্রীজের নিচ থেকে অজ্ঞাতনাম এক তরুনের লাশ উদ্ধার করে পুলিশ। পরে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ভাইরাল হওয়ার সুবাধে নিহতের পরিচয় সনাক্ত করেন তার বাবা মো: খাইরুল ইসলাম।

জানা গেছে, ভিকটিম সৈকত দীর্ঘদিন যাবৎ পৌরসভাধিন ওয়াপদা রোডে ইউনুছ মিয়ার বাড়ীতে পরিবার নিয়ে ভাড়া থাকতো। এখানে সে ব্যাটারী চালিত অটো-রিক্সা (মিশুক) চালিয়ে জীবিকা নির্বাহ করতো। ভিকটিমের সাথে একই এলাকার পাশ^বর্তী আবুল ড্রাইভারের ভাড়াটিয়া অটো-চালক রিফাত এর সাথে বন্ধুত্বের সম্পর্ক ছিলো। তারা কয়েকজন বন্ধু মিলে মাঝেমধ্যে বিভিন্ন স্থানে গোপনে মাদক সেবন করতো বলে পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে আসামী রিফাত। ভিকটিমের বন্ধু রিফাত অটো চালিয়ে সংসার চালাতে হিমশিম খাওয়া সহ ব্যক্তিগত ঋণের কিস্তি পরিশোধে বারবার ব্যর্থ হওয়ার বিষয়টি তার অপর বন্ধুদের সাথে শেয়ার করে। আসামী রিফাত তার ঘনিষ্ঠ দুই বন্ধুর প্ররোচনায় একজন মিশুক চালককে হত্যা করে তার অটো-রিক্সাটি (মিশুক) ছিনতাই এবং বিক্রি করে ঋণের টাকা পরিশোধের পরিকল্পনা সাজায়। এরই ধারাবাহিকতায় পূর্ব পরিচিত ভিকটিম মো: তাফরুল ইসলাম সৈকতকে ঘুরতে যাওয়ার কথা বলে গত জুলাই রাত অনুমান ১১টায় ভিকটিমের মিশুক ভাড়ায় নিয়ে চৌদ্দগ্রাম বাজার থেকে উপজেলা মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া এলাকার নাঙ্গলিয়া খাল সংলগ্ন নির্জন স্থানে যায়। সেখানে তারা দীর্ঘক্ষণ অহেতুক গল্প-আড্ডায় সময় অতিবাহিত করে। পূর্বপরিকল্পনা অনুযায়ী আসামীর অপর দুই বন্ধু ঘটনাস্থলে আসলে ভিকটিমকে হত্যা করার কথা ছিলো আসামীর। অপর বন্ধুরা আসতে বিলম্ব হচ্ছিল এবং এদিকে রাতও গভীর হয়ে যাওয়ায় আসামী রিফাত পূর্বপরিকল্পিতভাবে ঘটনাস্থলের পাশে লুকিয়ে রাখা ধারালো ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে সুযোগ বুঝে ভিকটিমের মাথার পেছন থেকে ঘাড়ে কোপ মারে। এতে ভিকটিম মাটিতে পড়ে গেলে রিফাত তাকে উপর্যপরি আরও /৬টি কোপ মেরে মৃত্যু নিশ্চিত করে ভিকটিমের সাথে থাকা মোবাইল, নগদ টাকা এবং মিশুকের চাবি ছিনিয়ে নেয়। পরে মরদেহটি নাঙ্গলিয়া খালের পানিতে ফেলে রেখে সে মিশুকটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

ওইদিন বিকালে স্থানীয়রা খালের পাড়ে লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়। ঘটনার রহস্য উদঘাটনে থানার উপ-পরিদর্শক মো: মুরাদ হোসেন কাজ করে। ব্যাপক অনুসন্ধান, বিভিন্ন বিষয় পর্যালোচনা করা সহ তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামীর কাছে ভিকটিমের মোবাইল থাকার বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। এরই জের ধরে প্রযুক্তির সহায়তায় আসামীকে গত বুধবার রাতে উপজেলার তারাশাইল গ্রাম থেকে আটক করা হয়। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হলে আদালতে সে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার মূল রহস্য উম্মোচন করে। আসামীর অপর সহযোগিদেরকে আটকের ব্যাপারে পুলিশ বেশ তৎপর রয়েছে। মাত্র দুই সপ্তাহের মধ্যে চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উদঘাটনকে পুলিশি সফলতা হিসেবে দেখছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫

কুমিল্লা জেলা সংবাদদাতা,১০ আগস্টঃএ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার দাঁ...

কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই
কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটি...

মাহফুজ নান্টু, কুমিল্লা।। চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ও...

দে‌বিদ্বা‌রে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার    অভিযোগ, স্বামী আটক
দে‌বিদ্বা‌রে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ,...

নিজস্ব প্রতিবেদক, দেবিদ্বার​কুমিল্লার দেবিদ্বারে পরকীয়া ও পারিবারিক কলহের জেরে হাসি বেগম (৩৫) নামের...

লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা

কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার বাগমারা উত্তর বাজারস্থ বেসরকারি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ...

মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে গাঁজা ও নগদ টাকাসহ বাবা-ছেলে...

মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃকুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা বোর্ডে পাসের হার বেড়েছে, কমেছে জিপিএ-৫
➤ কুমিল্লা শিক্ষাবোর্ডে মেয়েরা এগিয়ে, পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই
➤ দে‌বিদ্বা‌রে পরকীয়ার জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
➤ লালমাইয়ে দাখিলে শীর্ষে আল ইসরা মাদরাসা
➤ মুরাদনগরে গাঁজাসহ বাবা-ছেলে গ্রেপ্তার
➤ মুরাদনগরে পারিবারিক কলহে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক
➤ শিশুদের দিয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল, দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম গ্রেফতার
➤ ব্রাহ্মণপাড়ায় ভালো-মন্দের মিশেলে ফলাফল, এসএসসিতে পাসের হার ৬০% ও দাখিলে ৫৯%
➤ আবারও শীর্ষে তা'মীরুল উম্মাহ
➤ এসএসসির ফলাফলে বুড়িচং উপজেলায় সেরা বুড়িচং মডেল স্কুল অ্যান্ড কলেজ
➤ দেবিদ্বারের সেই ঘাতক লাইলী তিনদিনের রিমান্ডে
➤ ব্রাহ্মণপাড়ায় অবসরপ্রাপ্ত ৫৩ জন প্রধান শিক্ষককে বিদায়ী সংবর্ধনা
➤ দাউদকান্দিতে দুই আসামি গ্রেপ্তার
➤ চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হলেন বরুড়ার কৃতি সন্তান ডা. মোহাম্মদ ইকবাল হোসেন
➤ বরুড়ায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের সচেতনতামূলক উঠান বৈঠক
➤ নাঙ্গলকোটের রামেরবাগ কমিউনিটি ক্লিনিকের বেহাল দশায় স্বাস্থ্যসেবা ব্যাহত
➤ নাঙ্গলকোটে শতভাগ ফেল দুই প্রতিষ্ঠানে
➤ চান্দিনায় বিদ্যালয়ের চেয়ে মাদ্রাসায় পাশের হার কম জিপিএ-৫ থেকেও ৯ গুন পিছিয়ে
➤ ব্রাহ্মণপাড়ায় চাচার বিয়েতে এসে নির্মম মৃত্যু, জিপিএ-৫ পেয়েও জানা হলো না শিহাবের
➤ বাঞ্ছারামপুরে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir