প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 17 May 2026, 9:53 PM
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে চালকের আসনে টাইগাররা
দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশকে ম্যাচে এগিয়ে দেন বোলাররা| টপ অর্ডার ব্যর্থতার পর পাকিস্তানের লেজের সারির ব্যাটাররা কিছুটা লড়াই করলেও প্রথম ইনিংসে লিড পেয়েছে ¯^াগতিকরা| এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারালেও স্কোর বোর্ডে একশর বেশি রান যোগ করেছে নাজমুল হোসেন শান্তর দল| ফলে দ্বিতীয় দিন শেষে ম্যাচে এগিয়ে টাইগাররা| দ্বিতীয় দিনের খেলা শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১০ রান| ৭ উইকেট হাতে নিয়ে বাংলাদেশের লিড ১৫৬ রানের| এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ২৭৮ রান, আর পাকিস্তান করেছে ২৩২ রান| ৪৬ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমকে হারায় বাংলাদেশ| অভিষিক্ত এই ওপেনার বাউন্ডারিতে রানের খাতা খুললেও সেটাই ছিল তার ইনিংসের প্রথম এবং একমাত্র স্কোরিং শট| ৭ বল খেলে ৪ রানে ফিরেছেন তিনি| শুরুর সেই ধাক্কা দারুণভাবে সামাল দিয়েছেন মুমিনুল হক ও মাহমুদুল হাসান জয়| বিশেষ করে জয় এদিন দারুণ ব্যাটিং করেছেন| শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে বেশ আত্মবিশ^াসী ছিলেন এই ওপেনার| পেয়েছেন ফিফটির দেখাও| ৬১ বলে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি| তবে ফিফটির পরপরই সাজঘরে ফিরেছেন| সবমিলিয়ে ৬৪ বলে করেছেন ৫২ রান| শেষ বিকেলে মুমিনুল হককে হারিয়েছে বাংলাদেশ| দারুণ শুরু করা এই ব্যাটার আরো একবার ফিফটির পথে হাঁটছিলেন| তবে এবার থামতে হলো তার আগেই| ৬০ বলে করেছেন ৩০ রান| মুমিনুলের আউটের পরপরই দিনের খেলা শেষ করেন আম্পায়াররা| এর আগে প্রথম দিনের বিনা উইকেটে ২১ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান| এদিন সকালের সেশনেই পাকিস্তানের টপ অর্ডার গুঁড়িয়ে দেয় বাংলাদেশ| লাঞ্চের আগে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান| মিডল অর্ডারে একমাত্র বাবর আজম লড়াই করেছেন| এ ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি| বাবর ৬৮ রান করে নাহিদ রানার বলে সাজঘরে ফেরেন| এরপর সালমান আলি আগা-মোহাম্মদ রিজওয়ানরা চেষ্টা করেও বেশিক্ষণ টিকতে পারেননি| দুজনেই উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি| ১৮৪ রানে ৮ উইকেট হারানো পাকিস্তান দুইশ ছুঁয়েছে লেজের সারির ব্যাটারদের কল্যাণে| ৯ ন¤^রে নামা সাজিদ খান করেছেন ২৮ বলে ৩৮ রান| শেষ পর্যন্ত ২৩২ রানে থামে পাকিস্তান, ফলে ৪৬ রানের লিড পায় বাংলাদেশ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ক্যান্টনমেন্ট স্ট্যান্ডে গাড়ি থেকে চাঁদা আদায়ের ম...
আমি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক মোঃ রফিকুল ইসলাম (মিঠু) বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দ...
অর্থবছর নির্ধারণে বড় পরিবর্তন
দেশের অর্থনৈতিক পরিকল্পনা, বাজেট প্রণয়ন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে দীর্ঘদিনের প্রচলিত সময়লিপিতে...
‘বুড়ো’ দলের সমালোচনা করে পুনর্গঠনের ডাক পন্টিংয়ের
বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কড়া সমালোচনা করেছেন রিকি পন্ট...
৪ দিন বিদ্যুৎহীন অবস্থায় ভাসল মার্কিন ডেস্ট্রয়ার
দক্ষিণ চীন সাগরে গত মাসে মার্কিন নৌবাহিনীর একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার বিদ্যুৎবিহীন অবস্থায় চার দ...
কুমিল্লায় প্রাডো গাড়িতে কোটি টাকার ৩ লাখ পিস ইয়াবাসহ আটক ২
মাহফুজ নান্টু, কুমিল্লা।। কুমিল্লায় বিলাসবহুল প্রাডো গাড়িতে তল্লাশি চালিয়ে ৩ লাখ পিস ইয়াবা জব্দ...
৩২ বছর ধরে বিমান নেই, এখন রানওয়েতেই মেলা! ঝুঁকিতে নেভিগেশন ব...
আয়েশা আক্তার৩২ বছর ধরে কুমিল্লা বিমানবন্দরের রানওয়েতে যাত্রীবাহী বিমানের চাকা ঘোরেনি। বিমান ওঠানামা...