প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 May 2026, 8:28 AM
পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টাই পারে শিশুর সুন্দর ভবিষ্যৎ—ইউএনও মাহমুদা জাহান
মো. আনোয়ারুল ইসলাম
একটি শিশুর শিক্ষা শুধু বিদ্যালয়ের দায়িত্ব নয়, এর সঙ্গে পরিবার ও অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত প্রচেষ্টাই পারে একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে। এমন মন্তব্য করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান।
রোববার (১৭ মে) বিকেলে ব্রাহ্মণপাড়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে আয়োজিত মা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইউএনও মাহমুদা জাহান আরও বলেন, সন্তানদের সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে মা-বাবাকে আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। পড়াশোনার পাশাপাশি শিশুদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলাবোধ ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার প্রতিও গুরুত্ব দিতে হবে।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কী করছে এবং পড়াশোনায় কতটা মনোযোগী— সেদিকে নিয়মিত খেয়াল রাখতে হবে। পাশাপাশি মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার থেকে শিশুদের দূরে রাখতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুল ইসলাম। সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ মনিরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক আফরোজা রহমা লাকী, ছালাম আক্তার, মো. শরিফুর রহমান, ফারজানা মরিয়ম, আইরিন আক্তার, আমেনা আক্তার, রাহেলা আক্তার, সাহিনুর আক্তারসহ বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে অভিভাবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুলেট বৈরাগী হত্যা
নিজস্ব প্রতিবেদক কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে আদালতে...
কুমিল্লায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, হাজারো নেত...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য র্যালি...
কুবি শিক্ষার্থী ফারজানার মরদেহ উদ্ধার, স্বামীসহ ৭ জনের বিরুদ...
কুবি প্রতিনিধিনারায়ণগঞ্জের ফতুল্লায় ভাড়া বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসি বিভাগ...
কুমিল্লায় বিদেশি পিস্তল ও দুই ম্যাগাজিন উদ্ধার
আয়েশা আক্তারকুমিল্লার আদর্শ সদর উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও দুটি ম্যাগাজিন উদ্ধার করে...
লালমাইয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাইয়ে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শ...
দীর্ঘ তিন দশকের পথচলার অবসান: পরপারে চলে গেলেন পত্রিকা বিক্র...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর কুমিল্লা প্রতিনিধিঃদীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে ভোরের আলো কাগজ হাতে...