...
শিরোনাম
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর ⁜ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা ⁜ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা ⁜ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি। ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন ⁜ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু ⁜ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ ⁜ কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন ⁜ কুমিল্লার পদ্ম বিল: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন, মুগ্ধ দর্শনার্থীরা ⁜ পদুয়ার বাজারের যানজট নিরসনে বাজার স্থানান্তর ও সড়ক প্রশস্তকরণের উদ্যোগ কুসিক প্রশাসকের ⁜ অবশেষে বিতর্কিত সেই লেখাটি সরিয়ে ফেলেছে মুরাদনগর হাসপাতাল কর্তৃপক্ষ ⁜ কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ শুরু ⁜ মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ কুমিল্লা সদর দক্ষিণে মাদক বিরোধী সমাবেশ ⁜ চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ ⁜ কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী প্রতিরোধ গড়ার লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ ⁜ মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ ⁜ চান্দিনা থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 May 2026, 8:28 AM

...
শিক্ষার্থীদের সফলতাই দেশ ও পরিবারের গর্ব — কুসিক প্রশাসক টিপু News Image

আয়েশা আক্তার
কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেছেন, আজকের অনুষ্ঠানের প্রকৃত অতিথি আমরা নই, তোমরাই—বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। তোমাদের মেধা, পরিশ্রম ও সাফল্যই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নেবে। ভবিষ্যতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিজেদের মেধার স্বাক্ষর রেখে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবে—এটাই প্রত্যাশা।

রোববার (১৭ মে) সকালে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, একজন শিক্ষার্থীর সফলতার পেছনে শিক্ষকদের অবদান যেমন রয়েছে, তেমনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেন বাবা-মা। সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎই তাদের একমাত্র স্বপ্ন ও চাওয়া। তাই লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে নিজেদের গড়ে তুলতে হবে। নিজেদের পরিবার, সমাজ ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার, আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ূম, কুমিল্লা মডার্ন হাই স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি নিজাম উদ্দিন কায়সার, সংগঠনের শিক্ষা সম্পাদক মো. আব্দুল আলীম এবং জেলা শাখার সাধারণ সম্পাদক এম টি জামান নাঈম।
বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন, কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. আব্দুল আওয়াল খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কবি নজরুল ইনস্টিটিউট কেন্দ্র কুমিল্লার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিন, কুমিল্লা দক্ষিণ জেলা জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম মিলন, মহানগর জাসাসের সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব, ওয়াইডব্লিউসিএ গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক কলি চৌধুরী, আনন্দধারা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আফরোজা হাসনাতসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকরা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংস্কৃতিক সংগঠক এস এ এম আল মামুন। উক্ত অনুষ্ঠানে জেলার ৩৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৮৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে সনদপত্র ও বৃত্তি তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও অভিভাবকদের উপস্থিতিতে মিলনায়তন প্রাণবন্ত হয়ে ওঠে।

এদিকে অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার, কুমিল্লা জেলা শাখার ৩৭ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করেন। এতে মো. আব্দুল আওয়াল খানকে সভাপতি, আফরোজা হাসনাতকে সিনিয়র সহ-সভাপতি, ফেরদৌসি আক্তার, মো. আবুল ও কলি চৌধুরীকে সহ-সভাপতি, এম টি জামান নাঈমকে সাধারণ সম্পাদক এবং এস এ এম আল মামুনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয়...

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধের বিষয়ে ভারতের আদালতই চূড়...

বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়া...

ডারউইন টেস্টে বাংলাদেশের সামনে পাত্তাই পায়নি অস্ট্রেলিয়া। পূর্ণ শক্তির দল নিয়ে উত্তরসূরিদের এমন হার...

এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা

অর্থ পাচার ও ব্যাংকের অর্থ লুটপাটের অভিযোগ থাকা চট্টগ্রামভিত্তিক এস আলম গ্রুপের সহযোগী বিদ্যুৎ উৎপাদ...

বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’...

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগ...

ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে...

নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর...

স্টাফ রিপোর্টারকুমিল্লায় মওদুদ আব্দুল্লাহ শুভ (৩৭) নামে এক ব্যক্তি তাকে অপহরণের চেষ্টা, জিম্মি করে চ...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত: ভারতীয় সংবাদমাধ্যমের খবর
➤ বাংলাদেশের কাছে হারা কামিন্সদের তীব্র সমালোচনায় অস্ট্রেলিয়ান গ্রেটরা
➤ এস আলমের বিদ্যুৎ কোম্পানিকে পুরো বাকিতে পণ্য আমদানির সুবিধা
➤ বিএনপির কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে আগে তাকে গ্রেফতার করুন’ -সেলিম ভূইঁয়া এমপি।
➤ ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ নিরাপত্তা চেয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় মওদুদ আব্দুল্লাহ শুভর আবেদন
➤ ব্রাহ্মণপাড়ায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের তার খুলতে গিয়ে কৃষকের মৃত্যু
➤ বুড়িচংয়ে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ
➤ কুমিল্লায় জাতীয় মৎস্য সপ্তাহের তিন দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন
➤ কুমিল্লার পদ্ম বিল: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এক অপরূপ নিদর্শন, মুগ্ধ দর্শনার্থীরা
➤ পদুয়ার বাজারের যানজট নিরসনে বাজার স্থানান্তর ও সড়ক প্রশস্তকরণের উদ্যোগ কুসিক প্রশাসকের
➤ অবশেষে বিতর্কিত সেই লেখাটি সরিয়ে ফেলেছে মুরাদনগর হাসপাতাল কর্তৃপক্ষ
➤ কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ শুরু
➤ মুরাদনগরে পুলিশের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ কুমিল্লা সদর দক্ষিণে মাদক বিরোধী সমাবেশ
➤ চাঁদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন আলোচনা ও পুরস্কার বিতরণ
➤ কুমিল্লার লালমাইয়ে মাদকবিরোধী প্রতিরোধ গড়ার লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ
➤ মনোহরগঞ্জে মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ
➤ চান্দিনা থানা পুলিশের আয়োজনে মাদক বিরোধী র‌্যালি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir