প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 May 2026, 8:45 AM
মনোহরগঞ্জে ৩দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
আবুল কালাম আজাদ
"জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" এই স্লোগানকে সামনে রেখে শুরু হলো ৩ দিন ব্যাপী ভূমি উন্নয়ন মেলা।
মঙ্গলবার (১৯মে) সকাল ১০টায় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলা ভূমি অফিস সংলগ্ন মাঠে অনুষ্ঠিত মেলায় সাধারণ মানুষকে সহজে ভূমি সেবা দেয়ার জন্য অনুষ্ঠিত
মেলায় ৪টি স্টল বসানো হয়।স্টল গুলো হলো- নামজারি সেবা স্টল, ভূমি আড্ডা স্টল, সেবা বুথ স্টল, ভূমি উন্নয়ন কর সেবা স্টল।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভীন রুহি।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম মুনসুর, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু, দপ্তর সম্পাদক জিএম আহসান উল্লাহ, উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, যুগ্ম আহবায়ক বাহারুল আলম বাবরসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। মেলা আগামী ২১ মে পর্যন্ত চলমান থাকবে।
এসময় বক্তারা বলেন - ভূমি বাংলাদেশসহ পৃথিবীজুড়ে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই বিষয়টিকে যথাযথভাবে সর্বস্তরের মানুষের কাছে সহজীকরণের লক্ষ্যে সরকার এই মেলার আয়োজন করেছে। এতে
সাধারণ মানুষ যেন সহজে ভূমি সেবা পান। মেলায় উপস্থিত থেকে কেউ নামজারি এবং কর পরিশোধ করতে চাইলে তিনি সহজে তা করতে পারবেন বলে কতৃপক্ষ জানিয়েছেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস...
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লে...
নগরীর চার এলাকায় ৯টি ভবন পরিদর্শন, বিল্ডিং কোড না মেনে নির্ম...
আয়েশা আক্তার।।কুমিল্লা নগরীতে অনুমোদনহীন ও বিল্ডিং কোড না মেনে বহুতল ভবন নির্মাণের বিরুদ্ধে অভিযান চ...
চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আলম তালুকদারের ২৪...
এমরান হোসেন বাপ্পিআনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের কুমিল্লার চৌদ্দগ্রাম শাখার সাবেক ব্যবস্থাপক সরওয়ার আল...
জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশ...
কুবি প্রতিনিধি২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছেন, তারাই জুলাইকে সবচেয়ে বে...
চৌদ্দগ্রাম বদরপুরে জনবহুল এলাকায় মোবাইল টাওয়ার নির্মাণের প্র...
ফারুক আজমকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামে জনবহুল এলাকায় মোবাইল ফো...
২০০৬ সালের ২৮ অক্টোবরের তান্ডব ও সহিংসতার প্রতিবাদে চৌদ্দগ্র...
এমরান হোসেন বাপ্পি২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় আওয়ামীলীগের লগি-বৈঠা নিয়ে তান্ডব এবং বর্বরতার প্রতিবাদ...